ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ

১৩৭ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে প্রোটিয়ারা

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০১:১১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৪:৪৩:৪৪ অপরাহ্ন
১৩৭ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে প্রোটিয়ারা ৭৭ রানে অপরাজিত আছেন ভেরেইন। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ফেসবুক পেইজ
মিরপুর টেস্টে প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকা এগিয়ে রয়েছে, যদিও হাসান মাহমুদ টানা দুই বলে দুই উইকেট নিয়ে কিছুটা আশা জাগিয়েছিলেন। মধ্যাহ্ন বিরতির আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ২৪৩ রান। তারা ১৩৭ রানের লিড নিয়ে মাঠে রয়েছে। ক্রিজে ১০৫ বলে ৭৭ রানে অপরাজিত আছেন ভেরেইন, এবং ২৫ বলে ৬ রানে অপরাজিত আছেন ডেন পিডট।

দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছিল ৬ উইকেটে ১৪০ রান নিয়ে। প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে প্রোটিয়ারা যোগ করেছে ১০৩ রান। মুল্ডার ও ভেরেইনারের মধ্যে গড়া ১১৯ রানের জুটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

দ্বিতীয় দিনের শুরু থেকেই পিচে সুইং লক্ষ্য করা গেছে, যা পূর্বাভাস অনুযায়ী ছিল। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার শন পলকও এ কথা জানিয়েছিলেন। তবে তাইজুল ও মিরাজ তাদের সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রথম দিনে ৫ উইকেট নেওয়া তাইজুল ইসলাম বলেও উইকেটের দেখা পাননি।

সকালে হাসান মাহমুদ দুইটি উইকেট নিয়ে বাংলাদেশকে কিছুটা আশা দিয়েছিলেন, কিন্তু এরপর পিডট এবং ভেরেইনারের মধ্যে নতুন জুটি গড়ে ওঠে, যা বাংলাদেশের উপর চাপ বাড়িয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আধুনিক যেসব গুনাহকে আমরা গুনাহ মনে করি না

আধুনিক যেসব গুনাহকে আমরা গুনাহ মনে করি না