ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ধর্ম মানুষকে ভালোবাসার জন্য, যুদ্ধের জন্য নয়: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০৮:৪৯:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০৮:৪৯:১১ পূর্বাহ্ন
ধর্ম মানুষকে ভালোবাসার জন্য, যুদ্ধের জন্য নয়: মির্জা ফখরুল
ধর্মের মূল লক্ষ্য হলো মানুষের কল্যাণ এবং পারস্পরিক ভালোবাসা, সহিংসতা বা যুদ্ধ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১ মে) রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে ‘শুভ বুদ্ধপূর্ণিমা-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “আসলে ধর্ম এসেছে মানুষকে ভালো করার জন্য, ধর্ম যুদ্ধ করার জন্য নয়, ধর্ম হিংসার জন্য নয়। এই বিষয়গুলো আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে।”


সুন্দর ও শান্তিময় দেশ গঠনে হিংসা ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “আমরা যারা মানুষের কল্যাণে বিশ্বাস করি, আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। যদি আমরা এক বাক্যে যুদ্ধ ও হিংসাকে না বলতে না পারি, তবে সুন্দর দেশ গঠন সম্ভব নয়।” তিনি বর্তমান বিশ্ব পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরে বলেন, বিভিন্ন দেশে যুদ্ধের প্রস্তুতি এবং অস্ত্র উৎপাদন বৃদ্ধি মানবতার জন্য এক অশনিসংকেত।

গৌতম বুদ্ধের অহিংসার বাণীর প্রাসঙ্গিকতা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সমাজে যখন অবক্ষয় ও হিংসা বেড়ে যায়, তখনই মহাপুরুষরা শান্তির বাণী নিয়ে আসেন। তিনি জোর দিয়ে বলেন, কোনো মানুষের ধর্মীয় বিশ্বাসের কারণে তাকে আঘাত করা বা হত্যা করা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৭১

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৭১