ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ১১:৫২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ১১:৫২:৪১ পূর্বাহ্ন
হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
সিলেট হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে মাজার প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী। মাজার জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন তিনি। এরপর সেখানে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলীয় শীর্ষ নেতারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা।


এর আগে  সকাল ৮টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওয়ানা দিয়ে সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ সফরসঙ্গীরা।বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুর ১২টায় প্রধানমন্ত্রী সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বহুল প্রতীক্ষিত বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিরতি শেষে বেলা ৩টায় জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করবেন। 


সফরের শেষ পর্যায়ে বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলীয় এক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সব কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।

কমেন্ট বক্স