ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯ ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ স্বাস্থ্যমন্ত্রী ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায় ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, কমতে পারে ঢাকার গরম বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫ জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান

উম আল কুরার তারিখ অনুযায়ী সৌদিতে ঈদ ২৭ মে

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৩:৩৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৩:৩৯:২৪ অপরাহ্ন
উম আল কুরার তারিখ অনুযায়ী সৌদিতে ঈদ ২৭ মে
সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরার তারিখ অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এর আগেরদিন হবে হজ।সৌদির ক্যালেন্ডারে লেখা আছে, আগামী ১৬ মে সেখানে জিলকদের ২৯তম দিন হবে। আর ১৭ মে হবে জিলকদের ৩০ তম দিন। অর্থাৎ সেখানে জিলকদ মাস ৩০দিন পূর্ণ করবে। সে হিসেবে ঈদ হবে ২৭ মে।সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত পাশাপাশি দেশ হলেও দুটি দেশে আজ রোববার (৩ মে) জিলকদের তারিখ ভিন্ন। আজ সৌদিতে জিলকদের ১৬তম দিন হলেও আমিরাতে ১৫তম দিন।



আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, আগামী ১৭ মে পূর্বগগনে জিলহজ মাসের অর্ধচন্দ্রের দেখা মিলবে। অর্থাৎ দেশটিতে ঈদ হবে ২৭ মে।পাকিস্তানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন বিশেষজ্ঞ জ্যোতির্বিদরা। তারা বলেছেন, আগামী ১৬ ও ১৭ মে রাতের মধ্যবর্তী সময় রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে।এতে ১৭ তারিখ (২৯ জিলকদ) সন্ধ্যায় নতুন জিলহজের চাঁদের বয়স থাকবে ১৮ ঘণ্টার বেশি। ফলে ওইদিনই চাঁদ দেখার বড় সম্ভাবনা থাকবে। সেই হিসেবে পাকিস্তানে ঈদুল আজহা পালিত হবে আগামী ২৭ মে।



কিন্তু ১৭ মে সন্ধ্যায় যদি পূর্বগগনে অর্ধচন্দ্রের দেখা না মেলে তাহলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে এবং ঈদ হবে ২৮ মে।পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ গতকাল শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়ে বলেছে, ঈদের তারিখ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু