ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

বিমান পুরোপুরি থামার আগে দরজা খুলে যাত্রীর লাফ

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৩:৪২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৩:৪২:০৮ অপরাহ্ন
বিমান পুরোপুরি থামার আগে দরজা খুলে যাত্রীর লাফ
ভারতে চেন্নাইয়ে চলন্ত বিমান থেকে এক যাত্রীর লাফ দেওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার (৩ মে) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।এরপর মূল রানওয়ে থেকে এটি পাশের ট্যাক্সিওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছিল থামার জন্য। কিন্তু পুরোপুরি থামার আগেই এক যাত্রী জরুরি বহির্গমন দরজা খুলে লাফ দেন। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।বিমানবন্দরের কর্মকর্তারা বলেছেন, বিমান অবতরণের কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা ঘটে।



বিষয়টি নিশ্চিত করে চেন্নাই বিমানবন্দরের এক উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছেন, “হ্যাঁ এমন ঘটনা ঘটেছে। বিমানটি ধীরে ধীরে তখনো চলছিল। ওই সময় যাত্রী দরজা খুলে লাফ দেন। এ ঘটনায় কোনো প্রাণহানি ও বিমানের কোনো ক্ষতি হয়নি।
যাত্রার সময় ওই যাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছে আরেকটি সূত্র। তিনি বিমানের ভেতর দুইবার বমি করেন। আর অসুস্থতা থেকে তিনি এমন কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে।যাত্রী চলন্ত বিমান থেকে লাফ দিলে পাইলট সঙ্গে সঙ্গে বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর ভারতীয় কেন্দ্রীয় শিল্প বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। এরপর পরবর্তী তদন্তের জন্য তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।এ ঘটনার পর প্রায় এক ঘণ্টার জন্য চেন্নাই বিমানবন্দরের প্রধান রানওয়ে বন্ধ ছিল।




সূত্র: এনডিটিভি

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল