ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা

পশ্চিমবঙ্গ: ১৫০ আসনে এগিয়ে বিজেপি, জরুরি বার্তা মমতার

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৩:১৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৩:১৩:৫৯ অপরাহ্ন
পশ্চিমবঙ্গ: ১৫০ আসনে এগিয়ে বিজেপি, জরুরি বার্তা মমতার
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়ার পথে বিজেপি। এরইমধ্যে দেড়শর বেশি আসনে এগিয়ে গেরুয়া শিবির। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আশা ছাড়তে নারাজ ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল শিবিরও। শেষ পর্যন্ত গণনা কেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যাপাধ্যায়।ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভায় দুই দফা ভোটগ্রহণের পর সোমবার (৪ মে) সকালে কড়া নিরাপত্তায় ভোটগণনা শুরু। রাজ্যের ৭৭টি কেন্দ্রে পোস্টাল ব্যালট ও ইভিএমে চলছে ভোট গণনা। প্রাথমিক গণনায় বড় ব্যবধানে এগিয়ে থেকে ইতিহাস গড়ার সুবাস পাচ্ছে বিজেপি। অন্যদিকে, বিষাদের ছায়া তৃণমূল শিবিরে।

 
সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত সবশেষ তথ্যানুযায়ী, পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল এগিয়ে রয়েছে ৯৪ আসনে। আর বিজেপি এগিয়ে আছে ১৯৪ আসনে।এদিকে ভোট গণনার মধ্যে দুপুরে নেতাকর্মীদের উদ্দেশ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি বার্তা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, গণনা অনেক বাকি এখনও, জয় হবে আমাদেরই’!বার্তায় মমতা তার দলের প্রার্থীদের, এজেন্টদের ভোট গণনাকেন্দ্র ছেড়ে না যেতে অনুরোধ করেন। তিনি তার বার্তায় বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগও করেন।
 

 

বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৭ আসন। সেই ম্যাজিক ফিগার স্পর্শ করে প্রথমবার জয়ের পথে বিজেপি। দেড়শর বেশি আসনে এগিয়ে গেরুয়া শিবির। অন্যদিকে, শতাধিক আসনে এগিয়ে টানা ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল।পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনে ভোট হলেও অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই ২৯৩ আসনে চলছে ভোট গণনা। সবচেয়ে আলোচিত ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে চলছে রুদ্ধশ্বাস লড়াই। তবে জয়ের বিসেয় আত্মবিশ্বাসী বিরোধীদলীয় নেতা।
 


পশ্চিমবঙ্গসহ ভারতের ৪টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলেও চলছে ফল ঘোষণা। তামিলনাড়ুতে এগিয়ে আছে সুপারস্টার থালাপতি বিজয়ের টিভিকে। কেরালায় বাম দলকে হটিয়ে এগিয়ে কংগ্রেস জোট। অন্যদিকে, আসাম ও পুদুচেরিতে বিজেপির জয়জয়কার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী