ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬ , ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামে লোডশেডিং নেই, আছে কারিগরি ত্রুটি: বিদ্যুৎমন্ত্রী কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ না করার ঘোষণা মমতার ১০ মে এনসিপির মেয়র-চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অনিশ্চয়তা হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ার হাওরে কোমরপানিতে ধান কাটছেন কৃষকেরা ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে হামের টিকা কেন দেওয়া হয়নি খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা ভারত পুশইন করলে ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী হাম: একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু বিনিয়োগ প্রক্রিয়ার জটিলতা দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশ জুলাই আন্দোলনে অংশ নেয়া ২০৮ প্রবাসীকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল পশ্চিমবঙ্গ: ১৫০ আসনে এগিয়ে বিজেপি, জরুরি বার্তা মমতার রাত জেগে ভোট পাহারা দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বিমান পুরোপুরি থামার আগে দরজা খুলে যাত্রীর লাফ উম আল কুরার তারিখ অনুযায়ী সৌদিতে ঈদ ২৭ মে ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের

হামের টিকা কেন দেওয়া হয়নি খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৩:৪৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৩:৪৩:২০ অপরাহ্ন
হামের টিকা কেন দেওয়া হয়নি খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেন হামের টিকা দেওয়া হয়নি- তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে শিশু মৃত্যু ঘটাতে চায়, এরকম কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলেই মনে করেন তিনি।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদফতরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘শিশু মৃত্যু ঘটাতে চায়, এরকম কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে আমি মনে করি। তবে এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে। আমি মন্ত্রণালয়ে কথা বলেছি। সেই কাজটি হবে, কেন আসলে এ ঘটনাটি ঘটল।’

তিনি জানান, সরকারের নেওয়া কার্যক্রমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনে শতভাগ লক্ষ্য অর্জন করবে সরকার।
জাহেদ উর রহমান বলেন, গত বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে ২৫০ শয্যার টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যক্ষ্মা রোগ শনাক্তকরণে ব্যবহৃত ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ ও ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ অনুদান হিসেবে পাওয়া গেছে।

এ সপ্তাহে ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় হাম-রুবেলা টিকাদানের জন্য প্রয়োজনীয় আরও ২২ লাখ মিক্সিং সিরিঞ্জ দেশে পৌঁছেছে বলেও জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের সময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষার কাজে সশস্ত্র বাহিনী মোতায়েন ছিল। অফিসিয়ালি সেটি এখনও উইথড্র হয়েছে বলে জানি না।

সেই বিষয়ে কোনো আপডেট আছে কি না বা কতদিন থাকবে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা অফিসিয়ালি উইথড্র হয়নি আপনারা জানেন। তবে, তাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল, সেটা কিন্তু আর নেই। তার মানে এখন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করছে।

জঙ্গিবাদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও তার বক্তব্যের মধ্যে খুব বেশি ভিন্নতা নেই বলেও এসময় দাবি করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

গ্রামে লোডশেডিং নেই, আছে কারিগরি ত্রুটি: বিদ্যুৎমন্ত্রী

গ্রামে লোডশেডিং নেই, আছে কারিগরি ত্রুটি: বিদ্যুৎমন্ত্রী