ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

গ্রামে লোডশেডিং নেই, আছে কারিগরি ত্রুটি: বিদ্যুৎমন্ত্রী

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৭:৪৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৭:৫০:১১ অপরাহ্ন
গ্রামে লোডশেডিং নেই, আছে কারিগরি ত্রুটি: বিদ্যুৎমন্ত্রী
 
গ্রামাঞ্চলে প্রকৃত অর্থে কোনো লোডশেডিং নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, কোথাও বিদ্যুৎ না থাকলে তা মূলত কারিগরি ত্রুটির কারণে সাময়িক সমস্যা।

মঙ্গলবার ( মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের কাছে তিনি মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, পল্লী বিদ্যুতের লাইন অনেক দীর্ঘ হওয়ায় কোথাও ত্রুটি দেখা দিলে তা শনাক্ত করতে সময় লাগে। কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, তবে ত্রুটি মেরামত হলে দ্রুতই সরবরাহ স্বাভাবিক হয়ে যায়।

তিনি আরও বলেন, সম্প্রতি যে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছিল, তা তেলের সংকটের কারণে নয়; বরং যান্ত্রিক ত্রুটির ফল। তেলের অভাবে লোডশেডিং হচ্ছে, এমন ধারণা সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

মন্ত্রী জানান, তেল নিয়ে সম্প্রতি যে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, তা মোকাবিলায় জেলা প্রশাসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এজন্য তাদের ধন্যবাদও জানান তিনি।
এদিকে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী পাঁচ বছরে সৌরশক্তির মাধ্যমে হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে আগামী তিন মাসের মধ্যে ডিসি কার্যালয়গুলোতে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিষয়ে জেলা প্রশাসকেরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

 
 
 
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৭১

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৭১