ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের হামলা-সংঘর্ষের ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ আশুলিয়ায় পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে আবারও শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ তাহসিফের সাথে থাকা সেই তরুণী গ্রেফতার বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিলো সৌদি আরব: ধর্মমন্ত্রী মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন পুলিশের ৭ কর্মকর্তা চাকরিচ্যুত, একজন বাধ্যতামূলক অবসরে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ তাহসিফ হত্যা মামলায় গ্রেফতার দীপ ৪ দিনের রিমান্ডে সাজেকে পিসিজেএসএস-ইউপিডিএফের গোলাগুলি

গ্রামে লোডশেডিং নেই, আছে কারিগরি ত্রুটি: বিদ্যুৎমন্ত্রী

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৭:৪৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৭:৫০:১১ অপরাহ্ন
গ্রামে লোডশেডিং নেই, আছে কারিগরি ত্রুটি: বিদ্যুৎমন্ত্রী
 
গ্রামাঞ্চলে প্রকৃত অর্থে কোনো লোডশেডিং নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, কোথাও বিদ্যুৎ না থাকলে তা মূলত কারিগরি ত্রুটির কারণে সাময়িক সমস্যা।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, পল্লী বিদ্যুতের লাইন অনেক দীর্ঘ হওয়ায় কোথাও ত্রুটি দেখা দিলে তা শনাক্ত করতে সময় লাগে। এ কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, তবে ত্রুটি মেরামত হলে দ্রুতই সরবরাহ স্বাভাবিক হয়ে যায়।

তিনি আরও বলেন, সম্প্রতি যে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছিল, তা তেলের সংকটের কারণে নয়; বরং যান্ত্রিক ত্রুটির ফল। তেলের অভাবে লোডশেডিং হচ্ছে, এমন ধারণা সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

মন্ত্রী জানান, তেল নিয়ে সম্প্রতি যে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, তা মোকাবিলায় জেলা প্রশাসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এজন্য তাদের ধন্যবাদও জানান তিনি।
এদিকে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী পাঁচ বছরে সৌরশক্তির মাধ্যমে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে আগামী তিন মাসের মধ্যে ডিসি কার্যালয়গুলোতে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে জেলা প্রশাসকেরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

 
 
 
 

কমেন্ট বক্স
এবার ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম

এবার ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম