ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

পশুবাহী পরিবহনে চাঁদাবাজির ঘটনা ঘটলে কঠোর হস্তে দমন- প্রতিমন্ত্রী শাহে আলম

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ১২:৫৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ১২:৫৬:১৭ অপরাহ্ন
পশুবাহী পরিবহনে চাঁদাবাজির ঘটনা ঘটলে কঠোর হস্তে দমন- প্রতিমন্ত্রী শাহে আলম
আসন্ন ঈদে কোরবানির পশু পরিবহনে সড়কে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটবে না বলে নিশ্চয়তা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।তিনি বলেন, আমরা সরকারের পক্ষ থেকে এটুকু নিশ্চয়তা দিতে পারি, কোরবানির পশু নিয়ে চাঁদাবাজির ঘটনা ঘটলে কঠোর হস্তে দমন করা হবে।বুধবার (৬ এপ্রিল) রাজধানীর গাবতলী গরুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন এবং গাবতলী বাস টার্মিনালে প্রবেশের নতুন রাস্তা নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।মীর শাহে আলম বলেন, আমরা আশা করি যে আগামী ঈদুল আজহায় পশুরহাট এবং দেশবাসীর ঢাকা ছেড়ে যাওয়া এবং আসার রাস্তাগুলো যেন নির্বিঘ্ন থাকে, এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ সজাগ থাকবে।



গরুবাহী গাড়িতে চাঁদাবাজি ও বাজারকেন্দ্রিক গরুর ট্রাক নিয়ে টানাটানির ঘটনা বিভিন্ন সময়ে দেখেছি। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন সময় যেমন দেখেছেন, সে সময় বিভিন্ন রকমের সরকার ছিল। বিনা ভোটের সরকার ছিল। সংবিধান বহির্ভূত সরকার ছিল বা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। এবার জনগণের ভোটের নির্বাচিত সরকার। এবার প্রধানমন্ত্রী প্রত্যেকটি বিষয়ে যে বিষয়গুলোতে উনার মিটিং করার কথা না বা অনুশাসন জারি করার কথা না সেই বিষয়গুলো তিনি সরাসরি নজরে নিয়ে আসেন এবং কথা বলেন।



প্রধান সড়কে হাটের সীমানা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে। গাবতলী হাটে টার্গেট এক লাখ গরু আসবে। কোনো কারণে ১ লাখ ৩০ হাজার গরু আসলো। গরু যারা কেনাবেচা করে তারা আমাদের কাছে আগেই বলে না যে কত গরু নিয়ে আসব এবং কত গরু কিনব। সে ব্যাপারেও আমাদের প্রস্তুতি থাকবে। আমরা শুধু এইটুকু বলতে পারি।



তিনি বলেন, আমাদের মনিটরিং অব্যাহত। ঈদের দুই একদিন আগে এই টিম আমরা আবার আসবো। আমাদের যে সমস্ত ব্যবস্থাপনা করার কথা সেটা সঠিক আছে কি না দেখব এবং এর বাইরেও প্রশাসকের নেতৃত্বে আবার একটি মিটিং হবে। সমন্বয় সভা হবে। সেখানে আরও নির্দেশনা দেওয়া হবে। তবে আমি শুধু আপনাদের এটুকু বলতে পারি যে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে না রেখে তাদের আরামদায়ক করার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা করা হবে। আমরা মাঠে আসছি, দেখছি এবং কাজ করছি। মানুষের সুবিধার জন্য জনগণের সুবিধার জন্য আমরা সবসময় মাঠে থাকব।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা