ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা ২০২৭ সালে এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৬ চীনা নাগরিকসহ জাল নোট তৈরি চক্রের ৯ সদস্য গ্রেপ্তার দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯ ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ স্বাস্থ্যমন্ত্রী ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায় ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, কমতে পারে ঢাকার গরম বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫ জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

বাংলাদেশি দুই শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ১২:৫৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ১২:৫৭:৩৪ অপরাহ্ন
বাংলাদেশি দুই শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করার ঘোষণা দিয়েছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সমাবর্তন অনুষ্ঠানের শুরুতে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।
এছাড়া ৮ মে সকাল ৯টার ডক্টরাল ডিগ্রি প্রদান অনুষ্ঠানে তাদের সম্মানে মঞ্চে দুটি খালি চেয়ার রাখা হবে, যেখানে একাডেমিক পোশাক (রেগালিয়া) থাকবে।গত মাসে নিহত হওয়ার পর ইউএসএফ তাদের স্মরণে একটি শোকসভাও আয়োজন করেছিল। এখন এই বিশেষ সম্মাননার মাধ্যমে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।




বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নাহিদা ব্রিস্টি ও জামিল লিমন—উভয়কেই আনুষ্ঠানিকভাবে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে।জামিল (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নাহিদা (২৭) পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন। তাদের একজন বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন। পরে পুলিশ নিশ্চিত করে, দুজনই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।



এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

কমেন্ট বক্স
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু