ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

মুক্তির ১ মাস পর ‘প্রিন্স’ সিনেমার সেন্সর স্থগিত করল সার্টিফিকেশন বোর্ড

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ১১:০৯:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ১১:০৯:৩৫ পূর্বাহ্ন
মুক্তির ১ মাস পর ‘প্রিন্স’ সিনেমার সেন্সর স্থগিত করল সার্টিফিকেশন বোর্ড
বীভৎসতা ও অশালীনতার অভিযোগে জটিলতায় পড়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। ছবিটির সেন্সর সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।পিআইডির বরাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেন্সর বোর্ডের অনুমোদন ছাড়াই কিছু গান ও দৃশ্য সংযোজন করে ছবিটি প্রদর্শন করা হয়েছে। একইসঙ্গে, অনুমোদিত কপিতে ধূমপান ও মাদক সেবনের সতর্কবার্তা পরিবর্তন বা টেম্পার করার অভিযোগও উঠেছে। এসব অনিয়মের প্রেক্ষিতে ছবিটির সার্টিফিকেশন সনদ (এলএল নং ১০/২০২৬, তারিখ: ১৬ মার্চ ২০২৬) স্থগিত করা হয়েছে।


অভিযোগে উল্লেখ করা হয়, ‘তোমাকে ছাড়া’ শিরোনামের একটি গান এবং ভারতের মরুভূমি প্রেক্ষাপটে নির্মম হত্যাযজ্ঞের বীভৎস দৃশ্য ছবিতে যুক্ত করা হয়েছে। এছাড়া সেন্সর বোর্ড পূর্বে যেসব দৃশ্য বাদ দিতে বলেছিল—যেমন চাপাতি দিয়ে হাত কেটে ফেলা, গলার রগ কেটে দেওয়ার দৃশ্য, এবং নারীদের অশালীন ও অরুচিকর উপস্থাপন—সেগুলো পুনরায় সংযোজনের অভিযোগও রয়েছে।


এ বিষয়ে পরিচালক  আবু হায়াত মাহমুদ জানান, এখনো তিনি আনুষ্ঠানিক কোনো স্থগিতাদেশের নোটিশ হাতে পাননি। তবে প্রায় দুই সপ্তাহ আগে সেন্সর বোর্ড থেকে একটি নোটিশ পেয়েছিলেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই তার জবাবও দেওয়া হয়েছে।
সেন্সরবিহীন দৃশ্য প্রদর্শনের অভিযোগ প্রসঙ্গে তিনি ব্যাখ্যা দেন, ‘ভুলবশত সিনেমা হলে ছবিটির ইন্ডিয়ান বা ওটিটি ভার্সন প্রদর্শিত হয়েছিল। যখন সেন্সর বোর্ড থেকে নোটিশ আসে, তখন ছবিটি আর হলে চলছিল না। আমরা জানিয়েছিলাম, ভবিষ্যতে শুধুমাত্র অনুমোদিত সংস্করণই প্রদর্শন করা হবে এবং সে অনুযায়ী কাজও চলছিল।’


তিনি আরও বলেন, আনুষ্ঠানিক নোটিশ হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানার এই অ্যাকশনধর্মী চলচ্চিত্রটি গত ২১ মার্চ ফিতরে উপলক্ষে দেশজুড়ে মুক্তি পেয়েছিল। ছবিটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিন ও জ্যোতির্ময়ী কুণ্ডুসহ অনেকে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ