ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০২:৩০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০২:৩০:৫৯ অপরাহ্ন
ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য নিয়ে ৮টি ট্রাক বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে পেট্রাপোল স্থলবন্দর হয়ে প্রায় ১২৫ মেট্রিক টন ওজনের বিস্ফোরক চালানটি দেশে আসে। একসঙ্গে এত বড় চালান দেশে প্রবেশ করায় বন্দরজুড়ে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।বন্দর ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বিস্ফোরক বহনকারী ট্রাকগুলো প্রবেশের পরপরই নির্ধারিত ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে নেওয়া হয়।


সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর সরাসরি তত্ত্বাবধানে চালানটি রাখা হয়েছে। আমদানিকৃত বিস্ফোরক দ্রব্য এনেছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। রপ্তানিকারক হিসেবে রয়েছে ভারতের সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড।বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খনন কার্যক্রমে ব্যবহারের জন্য ভারত থেকে মোট ১২৭ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে।


বর্তমানে বিস্ফোরক বোঝাই ভারতীয় ট্রাকগুলো বন্দর এলাকার ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে কঠোর নিরাপত্তায় রাখা আছে। তিনি জানান, খালাস প্রক্রিয়ার জন্য আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডফ এজেন্ট কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করবে। যাচাই-বাছাই শেষে বিস্ফোরক দ্রব্যগুলো বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে পাঠানো হবে।


বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ, খালাস ও পরিবহন নিশ্চিত করতে পুরো বন্দর এলাকাকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এই স্থলবন্দর দিয়ে এত বড় বিস্ফোরক চালান প্রবেশ করায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে