ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড

গোপন বৈঠকের পর শুভেন্দুকে ছাড়িয়ে মুখ্যমন্ত্রীর দৌড়ে অগ্নিমিত্রা

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০২:৩৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০২:৩৩:১১ অপরাহ্ন
গোপন  বৈঠকের পর শুভেন্দুকে ছাড়িয়ে মুখ্যমন্ত্রীর দৌড়ে অগ্নিমিত্রা
পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল ঘোষণার পরই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল গোপনে দিল্লি গেছেন বলে খবর পওয়া গেছে। এর ফলে রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, এই নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।গত মঙ্গলবার (৫ মে) অগ্নিমিত্রা দিল্লিতে গিয়ে বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে দেখা করেন। কী বিষয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট নয়, তবে বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তৈরি হয়েছে।তিনি এখন কলকাতায় ফিরে আসছেন বলে জানা গেছে। বিজেপির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে। প্রথমেই উঠে আসছে শুভেন্দু অধিকারীর নাম। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্রেই তিনি জয়ী হয়েছেন।


ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি বড় সাফল্য দেখিয়েছেন।এর পাশাপাশি দিলীপ ঘোষ, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং দলের বুদ্ধিজীবী মুখ স্বপন দাশগুপ্তের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে বলে শোনা যাচ্ছে। এর মধ্যেই অগ্নিমিত্রা পালের দিল্লি যাওয়া জল্পনা বাড়িয়ে দিয়েছে।এদিকে নন্দীগ্রামে স্থানীয়রা বলছেন, তারা ‘ঘরের ছেলে’ শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান।


অন্যদিকে আরএসএস সূত্রে শোনা যাচ্ছে, কার্তিক মহারাজকে বাংলার মুখ্যমন্ত্রী করা হতে পারে।এ ছাড়া আরো আলোচনা চলছে, রাজ্যে একজন বা দুইজন উপমুখ্যমন্ত্রী থাকতে পারেন। সেই তালিকায় অগ্নিমিত্রা পাল অনেকটাই এগিয়ে আছেন বলে দাবি করা হচ্ছে। দলের কঠিন সময়ে রাস্তায় নেমে আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি মন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে থাকতে পারেন। নতুন মন্ত্রিসভায় একাধিক নারী সদস্যও থাকতে পারেন।


একটি সূত্র জানিয়েছে, এই বিষয়গুলো নিয়ে দিল্লিতে অমিত শাহের বাসভবনে বৈঠকও হয়েছে। পাশাপাশি মন্ত্রিসভায় কারা থাকবেন, তা নিয়েও আলোচনা চলছে।এবার বিজেপির প্রার্থী তালিকায় চমক হিসেবে উঠে এসেছে অভয়ার মা রত্না দেবনাথের নাম। আরজি কর ইস্যু ঘিরে তৈরি জনসমর্থন কাজে লাগিয়ে তিনি নির্বাচনে জয়ী হয়েছেন। সব ঠিক থাকলে তিনিও মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন।

আগামী ৯ মে, শনিবার ব্রিগেডে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ হওয়ার কথা রয়েছে। সেখানেই চূড়ান্তভাবে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিক্ষোভ করায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

বিক্ষোভ করায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ