ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নরসিংদীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৩:৫০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৩:৫০:০৭ অপরাহ্ন
নরসিংদীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যার অভিযোগ

নরসিংদীর পলাশে পায়ুপথে বাতাস ঢুকিয়ে রামিম (৯) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার (৬ মে) উপজেলার গজারিয়া বাজারের একটি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে এই ঘটনা ঘটে।

নিহত রামিম পলাশ উপজেলার গজারিয়া চরকারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রামিমের দাদা আমজাদ হোসেন গজরিয়া বাজারের ঢেউটিন ব্যবসায়ী এবং তার বাবা রিপন মিয়াও একই বাজারে স্যানিটারি ব্যবসায়ী। সেজন্য দিনের বেশিরভাগ সময়ই রামিম দাদার সাথে বাজারে থাকত। বুধবার সকাল ৯টার দিকে গজারিয়া বাজারে দাদা আমজাদ হোসেনের দোকানে আসে রামিম।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে তার দাদার দোকানের বিপরীতে ফয়সাল মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে যায় সে। সেখানে একই গ্রামের প্রতিবেশী রিকশাচালক সবুজ মিয়া, ফয়সাল মিয়া ও এক অপ্রাপ্তবয়স্ক শিশুর সাথে মজা করছিল রামিম। এ সময় দুষ্টুমির ছলে ওই তিনজন পাম্পারের সাহায্যে তার পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেন। এ ঘটনায় রামিমের পেট ফুলে যায় এবং সে চিৎকার শুরু করে। আশেপাশের লোকজন ছুঠে এসে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে ঢাকায় পাঠায়। পরে বিকাল সোয়া ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রাকিব আসকারী জানান, ধারণা করা হচ্ছে পায়ুপথ দিয়ে উচ্চ গতিতে বাতাস প্রবেশ করায় নাড়ির কোনো একটি অংশ ছিদ্র হয়ে যায়। ফলে পেটের ভেতর রক্তক্ষরণ হয়। এতে পেটব্যথা শুরু হয় এবং শ্বাস নিতে পারছিল না শিশুটি। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, সন্ধ্যার পর শিশুর মরদেহ বাড়িতে নিয়ে এলে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

 

কমেন্ট বক্স