ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বিয়ের পিঁড়িতে বসছেন ভিপি সাদিক কায়েম

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৪:০৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৪:০৮:৫০ অপরাহ্ন
বিয়ের পিঁড়িতে বসছেন ভিপি সাদিক কায়েম

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। আগামী ১৩ মে আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে যাচ্ছেন তিনি। 

বৃহস্পতিবার (৭ মে) তার ঘনিষ্ঠ একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ডাকসু নেতা জানান, আগামী ১৩ মে ডাকসু ভিপির বিয়ের দিন চূড়ান্ত করা হয়েছে বলে তারা জেনেছেন। তবে ভিপি যেহেতু নিজে এটা প্রকাশ করেননি, তাই শতভাগ নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি একজন এমবিবিএস চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, বিয়ের আকদ অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হবে। এতে ডাকসুর নেতারাও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিবাহোত্তর আয়োজন করার কথা রয়েছে।

ডাকসু ভিপির বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ডাকসুর বিভিন্ন নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে পোস্ট দিচ্ছেন। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
 

কমেন্ট বক্স