ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৮:২৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৮:২৩:৩৫ অপরাহ্ন
১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা

আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত শপিংমল দোকানপাট সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বৃহস্পতিবার ( মে) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। একই তথ্য জানিয়েছে খাতের আরেক সংগঠন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতিও।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘মন্ত্রী মহোদয় জানিয়েছেন, রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। আমরা দুদিন ধরে বলছিলাম, আগে থেকে না জানালে দোকানদাররা প্রস্তুতি নিতে পারবেন না। তারা মাল কিনবেন না, সাজাবেনও না। কারণ যদি মনে করেন সন্ধ্যা ৬টা বা ৭টার মধ্যে বন্ধ করতে হবে, তাহলে বেচাকেনা ক্ষতিগ্রস্ত হবে। ঈদের বাজারও ঠিকভাবে জমবে না।‘

দোকান মালিক সমিতির সভাপতি গণমাধ্যমকে জানান তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর সাথে কথা হয়েছে এ বিষয়ে।
তিনি বলেন, ‘মন্ত্রী জানিয়েছেন রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। তবে কোনো আলোকসজ্জা করা যাবে না এবং অতিরিক্ত বাতিও জ্বালানো যাবে না। পরে আমি জানতে চাই, তার বরাত দিয়ে বিষয়টি জানানো যাবে কি না। তখন তিনি সম্মতি দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রী আমাকে বারবার বলেছেন, প্রধানমন্ত্রীর সাথে কথা বলে জানাবেন। আজ তিনি টেলিফোন করে জানিয়েছেন, রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। তবে কোনো আলোকসজ্জা করা যাবে না এবং অতিরিক্ত বাতিও জ্বালানো যাবে না। পরে আমি জানতে চাই, তার বরাত দিয়ে বিষয়টি জানানো যাবে কি না। তখন তিনি সম্মতি দিয়েছেন।

এদিকে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সভাপতিকেও তথ্য জানানো হয়েছে। তবে সরকার এখনও কোনো নির্দেশনা জারি করেনি। নির্দেশনা জারি হলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে। ব্যবসায়ীরাও উপকৃত হবেন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ