ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৮:২৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৮:২৩:৩৫ অপরাহ্ন
১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা

আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। একই তথ্য জানিয়েছে এ খাতের আরেক সংগঠন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতিও।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘মন্ত্রী মহোদয় জানিয়েছেন, রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। আমরা দুদিন ধরে বলছিলাম, আগে থেকে না জানালে দোকানদাররা প্রস্তুতি নিতে পারবেন না। তারা মাল কিনবেন না, সাজাবেনও না। কারণ যদি মনে করেন সন্ধ্যা ৬টা বা ৭টার মধ্যে বন্ধ করতে হবে, তাহলে বেচাকেনা ক্ষতিগ্রস্ত হবে। ঈদের বাজারও ঠিকভাবে জমবে না।‘

দোকান মালিক সমিতির সভাপতি গণমাধ্যমকে জানান তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর সাথে কথা হয়েছে এ বিষয়ে।
তিনি বলেন, ‘মন্ত্রী জানিয়েছেন রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। তবে কোনো আলোকসজ্জা করা যাবে না এবং অতিরিক্ত বাতিও জ্বালানো যাবে না। পরে আমি জানতে চাই, তার বরাত দিয়ে বিষয়টি জানানো যাবে কি না। তখন তিনি সম্মতি দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রী আমাকে বারবার বলেছেন, প্রধানমন্ত্রীর সাথে কথা বলে জানাবেন। আজ তিনি টেলিফোন করে জানিয়েছেন, রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। তবে কোনো আলোকসজ্জা করা যাবে না এবং অতিরিক্ত বাতিও জ্বালানো যাবে না। পরে আমি জানতে চাই, তার বরাত দিয়ে বিষয়টি জানানো যাবে কি না। তখন তিনি সম্মতি দিয়েছেন।’

এদিকে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সভাপতিকেও এ তথ্য জানানো হয়েছে। তবে সরকার এখনও কোনো নির্দেশনা জারি করেনি। নির্দেশনা জারি হলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে। ব্যবসায়ীরাও উপকৃত হবেন।’
 

কমেন্ট বক্স