ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৩:০৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৩:০৫:৪১ অপরাহ্ন
ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বেসরকারি বাস কোম্পানিগুলোর কাউন্টার অনলাইনে এসব টিকিট পাওয়া যাচ্ছে।

শুক্রবার (৮ মে) সকাল থেকে বাসের এসব টিকিট বিক্রি শুরু হয়।  প্রতিষ্ঠানগুলো তাদের ফেসবুক পেইজের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেয়।

শ্যামলী এন.আর. ট্রাভেলস ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঢাকা-রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর, কানসাট, নওগাঁ, রংপুর, পঞ্চগড়, নীলফামারী, দেবীগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী, সাকোয়া, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুষ্টিয়া মেহেরপুর রুটের অগ্রিম টিকিট পাওয়া যাবে।

যাত্রীরা কল্যাণপুর বড় কাউন্টার, খাজা মার্কেট কাউন্টার, বিজিএমইএ কাউন্টার, আসাদগেট কাউন্টার শ্যামলী হল কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। ছাড়া অনলাইনের মাধ্যমেও টিকিট কেনার সুযোগ রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে টিকিট কাটার জন্য একটি কিউআর কোড যোগাযোগের নম্বরও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

অরিন ট্রাভেলস ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সকাল ৭টা থেকে ঢাকার কল্যাণপুর গাবতলী কাউন্টার থেকে গাইবান্ধা, জয়পুরহাট-হিলি রংপুর রুটের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। গাবতলী কাউন্টার থেকে শুধু গাইবান্ধা রুটের এবং কল্যাণপুর কাউন্টার থেকে জয়পুরহাট-হিলি রংপুর রুটের টিকিট দেওয়া হবে।

প্রতিষ্ঠানটি গণমাধ্যমকে জানায়, অনলাইন যাত্রীদের নির্ধারিত বোর্ডিং পয়েন্ট অর্থাৎ কল্যাণপুর গাবতলী থেকেই বাসে উঠতে হবে, অন্য কোথাও থেকে উঠতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ দায় নেবে না। ছাড়া ২৪ মে থেকে যানজট এড়াতে বাসগুলো ধামরাই-কালামপুর হয়ে চলাচল করবে এবং বিশমাইল কাউন্টার হবে শেষ বোর্ডিং পয়েন্ট। মোবাইল ফোনে কোনো ঈদের টিকিট বুকিং নেওয়া হবে না, সরাসরি কাউন্টার বা অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতে হবে। একই সাথে ২১ মে থেকে বিআরটিএ নির্ধারিত নতুন ভাড়া কার্যকর হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।


হানিফ এন্টারপ্রাইজ ভোর সাড়ে ৬টা থেকে বালুরমাঠ, খালেক সিটি, কল্যাণপুর শ্যামলীর নির্ধারিত কাউন্টারগুলোতে একযোগে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে। কাউন্টার অনলাইন দুভাবেই তাদের টিকিট পাওয়া যাবে।

গ্রীন লাইন পরিবহন জানিয়েছে, ঈদুল আজহার টিকিট তাদের সব কাউন্টার অনলাইনে পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, ঈদের টিকিট কোনো অবস্থাতেই ফেরত, পরিবর্তন বা রিফান্ড করা হবে না। তাই টিকিট কেনার সময় যাত্রীদের দিন, তারিখ সময় ভালোভাবে দেখে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ছাড়া অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে সচল মোবাইল নম্বর ব্যবহার করতে বলা হয়েছে, যাতে প্রয়োজনে যাত্রীদের সাথে যোগাযোগ করা যায়। একই সাথে ঈদের অনলাইন টিকিটের প্রিন্ট কপি সাথে রাখার নির্দেশনাও দিয়েছে গ্রীন লাইন পরিবহন।

সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে তাদের সব রুটের অগ্রিম টিকিট এখন ওয়েবসাইট নির্ধারিত কাউন্টারগুলোতে পাওয়া যাচ্ছে। যাত্রীরা অনলাইন কিংবা সরাসরি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

এদিকে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। পাশাপাশি প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা