ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রাজধানীতে‘রিকশা নয়, যানজটের মূল কারণ ব্যক্তিগত গাড়ি’

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০১:০৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০১:০৪:৩৩ অপরাহ্ন
রাজধানীতে‘রিকশা নয়, যানজটের মূল কারণ ব্যক্তিগত গাড়ি’
রিকশা নয়, রাজধানীতে অস্বাভাবিক যানজটের মূল কারণ প্রয়োজনের তুলনায় বেশি ব্যক্তিগত গাড়ি। রিকশাচালকদের ওপর আইন প্রয়োগ করা হলেও ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত গাড়ি পার পেয়ে যাচ্ছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীতে ন্যায়ভিত্তিক যাতায়াত ব্যবস্থা শীর্ষক আলোচনায় উঠে আসে এসব তথ্য। যানজট নিয়ন্ত্রণে গণপরিবহনের মানোন্নয়ন করার পরামর্শ বিশেষজ্ঞদের।একই সড়ক। লেন না মেনে ইচ্ছামতো চলছে বাস, প্রাইভেট কার, অটোরিকশা, রিকশাসহ সব ধরনের গাড়ি। তীব্র যানজটে ফিটনেসবিহীন গাড়িতে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে নাজেহাল যাত্রীরা। এমন চিত্র রাজধানীর চিরচেনা।রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে আলোচনা সভা হয় প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের অডিটোরিয়ামে। বক্তারা বলেন, মেট্রোরেলের মতো আধুনিক যাতায়াত ব্যবস্থা তৈরি হলেও বেশি খরচের কারণে নিম্নবিত্ত সেটি ব্যবহার করে কম। 

 নগর পরিকল্পনাবিদ রিয়াজ উদ্দিন বলেন, ‘পরিবহনকে কীভাবে ব্যবহারের মাধ্যমে অ্যাক্সেসেবল করা যায়, বা আর কি কি ব্যবস্থা করা যায়, যার মাধ্যমে মবিলিটি বা অ্যাকসেস বাড়ানো যায় এগুলো নিয়ে ভাবতে হবে। এ ছাড়া এগুলো পাবলিক গুডস তৈরিতে আমাদের একটু ভাবার সুযোগ করে দেবে।’ ফিটনেসহীন গণপরিবহন নিরাপদ না হওয়ায় মানুষ ব্যক্তিগত গাড়ির দিকে বেশি ঝুঁকছে। অসুস্থ রোগীদের জন্য কোনো ব্যবস্থা নেই বাসগুলোতে। অন্যান্য দেশে স্কুল বাসের ব্যবস্থা থাকলেও ঢাকায় শুধু শিশুর জন্যই ব্যবহার হয় একটি গাড়ি।নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন বলেন, ‘যারা হুইল চেয়ার নিয়ে চলে তার পক্ষে কি ঢাকা শহরে বাসে ওঠা সম্ভব! তাহলে আপনি জাস্টিস কোথায় পাচ্ছেন! জাস্টিস তো নাই। আমাদের ৪০ থেকে ৬০ শতাংশ মানুষ হেঁটে চলে।’

বিশ্লেষকেরা বলছেন, শুধু রিকশা নয়, সব ধরনের গাড়ির জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে। ক্ষমতার দাপট দেখিয়ে ধনী ও ক্ষমতাসীনরা শাস্তি থেকে রেহাই পেয়ে যাচ্ছেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, ‘সবচেয়ে স্বেচ্ছাচারী ব্যবহারটা যারা করে, তাদেরকে আরও বেশি স্বেচ্ছাচারী হওয়ার জন্য, যারা এইখানে জীবিকার জন্য কাজ করে, পরিবেশের ক্ষতি না করে কাজ করে, তাদের মনে করা হয় বা চিহ্নিত করা হয় এটার জন্য সবচেয়ে দায়ী। এবং তাদেরকে ধাপে ধাপে এই রাস্তা থেকে তুলে দিতে হবে, ওই রাস্তা থেকে তুলে দিতে হবে- এই কাজগুলো করা হয়।’এদিকে, দূষণ রোধ ও কার্বন নিঃসরণ কমাতে সাইকেল ব্যবহারেও উৎসাহ দেওয়া হয়। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা