ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

নাতির ছোড়া হাসুয়া বিদ্ধ হয়ে দাদির মৃত্যু

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৫:৪০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৫:৪০:৪২ অপরাহ্ন
নাতির ছোড়া হাসুয়া বিদ্ধ হয়ে দাদির মৃত্যু

 
নাটোরের বাগাতিপাড়ায় কুকুরকে লক্ষ্য করে নাতির ছোড়া হাসুয়া বিদ্ধ হয়ে মর্জিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ( মে) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মর্জিনা বেগম উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের মোছব্বের আলীর স্ত্রী।

পরিবার স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল একটি কুকুর মর্জিনা বেগমের বাড়িতে থাকা হাঁসের বাচ্চা খেয়ে ফেলে। পরদিন একই কুকুর আবারও হাঁসের বাচ্চা ধরতে এলে মর্জিনা বেগমের সাত বছর বয়সি নাতি আলিফ সেটিকে তাড়াতে হাতে থাকা একটি হাসুয়া ছুঁড়ে মারে। তবে, সেটি কুকুরের গায়ে না লেগে লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা দাদি মর্জিনা বেগমের পেটে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১০ দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হান্নান জানান, রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলে রাজশাহীর রাজপাড়া থানা থেকে ভোর ৪টার দিকে সংক্রান্ত একটি বার্তা আসে। ঘটনাটি তদন্তের জন্য একজন সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে