ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নাতির ছোড়া হাসুয়া বিদ্ধ হয়ে দাদির মৃত্যু

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৫:৪০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৫:৪০:৪২ অপরাহ্ন
নাতির ছোড়া হাসুয়া বিদ্ধ হয়ে দাদির মৃত্যু

 
নাটোরের বাগাতিপাড়ায় কুকুরকে লক্ষ্য করে নাতির ছোড়া হাসুয়া বিদ্ধ হয়ে মর্জিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মর্জিনা বেগম উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের মোছব্বের আলীর স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল একটি কুকুর মর্জিনা বেগমের বাড়িতে থাকা হাঁসের বাচ্চা খেয়ে ফেলে। পরদিন একই কুকুর আবারও হাঁসের বাচ্চা ধরতে এলে মর্জিনা বেগমের সাত বছর বয়সি নাতি আলিফ সেটিকে তাড়াতে হাতে থাকা একটি হাসুয়া ছুঁড়ে মারে। তবে, সেটি কুকুরের গায়ে না লেগে লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা দাদি মর্জিনা বেগমের পেটে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১০ দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হান্নান জানান, রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলে রাজশাহীর রাজপাড়া থানা থেকে ভোর ৪টার দিকে এ সংক্রান্ত একটি বার্তা আসে। ঘটনাটি তদন্তের জন্য একজন সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

কমেন্ট বক্স