ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

অবশেষে সরকার গঠনের পথে বিজয়

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৫:৫৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৫:৫৩:২১ অপরাহ্ন
অবশেষে সরকার গঠনের পথে বিজয়

তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সরকার গঠনের পথে এগিয়ে গেছেন অভিনেতা থালাপতি বিজয়। বিভিন্ন দলের সমর্থন নিয়ে তার দল টিভিকে এখন ১১৮ আসনের সমর্থন নিশ্চিত করেছে বলে জানা গেছে।

শুক্রবার (৮ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় চেন্নাইয়ে বিজয়ের বাসভবনের বাইরে সমর্থকদেরটিভিকে, টিভিকেস্লোগান দিতে দেখা যায়। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পরই তিনি রাজ্যপাল আর ভি আরলেকার সাথে দেখা করে সরকার গঠনের দাবি জানাতে পারেন।

বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই টিভিকে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পায়। এর মাধ্যমে দীর্ঘ ৬২ বছর ধরে তামিলনাড়ুর রাজনীতিতে প্রভাব ধরে রাখা ডিএমকে এআইএডিএমকে এর আধিপত্যে বড় ধাক্কা লাগে।

তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হওয়ায় শুরুতে টিভিকেকে আমন্ত্রণ জানাতে রাজি হননি রাজ্যপাল। তিনি স্পষ্ট করে জানান, ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য অন্তত ১১৮ সদস্যের সমর্থনের প্রয়োজন।

বিজয়ের দলের নির্বাচিত সদস্য সংখ্যা ছিল ১০৮। নিজেকে বাদ দিলে তার হাতে ছিল ১০৭ জন বিধায়ক। ফলে সরকার গঠনের জন্য আরও অন্তত ১০টি আসনের সমর্থন দরকার ছিল।

শেষ পর্যন্ত ভিসিকে এবং বামপন্থি দলগুলোর সমর্থনে সেই ঘাটতি পূরণ হয়েছে বলে রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে। রাজ্যপালের কাছে সরকার গঠনের আবেদনের পরই বিজয় সমঝোতার বিষয়ে বিস্তারিত জানাবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে।
 

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল