ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৬:৩১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৬:৩১:০৩ অপরাহ্ন
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা
ফুটবল বিশ্বকাপ- ২০২৬ সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময়সূচি প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের জন্য আগামী জুন চূড়ান্ত দলগুলোর নাম ঘোষণা করা হবে।

ফিফার নির্দেশনা অনুযায়ী, অংশগ্রহণকারী সব দলকে ওই দিন ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। ফিফা আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশের পর সেটিই চূড়ান্ত স্কোয়াড হিসেবে গণ্য হবে।

তবে জাতীয় দলগুলো চাইলে এর আগেই নিজেদের স্কোয়াড ঘোষণা করতে পারবে। কিন্তু ফিফার অনুমোদনের আগে কোনো তালিকাই আনুষ্ঠানিক চূড়ান্ত দল হিসেবে বিবেচিত হবে না।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে প্রথমে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে। যদিও সেই তালিকা প্রকাশ করবে না ফিফা। পরে ওই তালিকা থেকে ২৩ থেকে ২৬ জনের চূড়ান্ত দল নির্বাচন করা হবে। স্কোয়াডে অন্তত তিনজন গোলরক্ষক রাখা বাধ্যতামূলক।

আগামী ১১ জুন পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, কানাডা মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এবারের আসর। তিন দেশের বিভিন্ন ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।

এদিকে, বিশ্বকাপ সামনে রেখে ফুটবল সমর্থকদের আগ্রহও বাড়ছে। বিশেষ করে জুন প্রিয় দলগুলোর চূড়ান্ত স্কোয়াড ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
 

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম