ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৬:৩১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৬:৩১:০৩ অপরাহ্ন
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা
ফুটবল বিশ্বকাপ- ২০২৬ সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময়সূচি প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের জন্য আগামী ২ জুন চূড়ান্ত দলগুলোর নাম ঘোষণা করা হবে।

ফিফার নির্দেশনা অনুযায়ী, অংশগ্রহণকারী সব দলকে ওই দিন ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। ফিফা আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশের পর সেটিই চূড়ান্ত স্কোয়াড হিসেবে গণ্য হবে।

তবে জাতীয় দলগুলো চাইলে এর আগেই নিজেদের স্কোয়াড ঘোষণা করতে পারবে। কিন্তু ফিফার অনুমোদনের আগে কোনো তালিকাই আনুষ্ঠানিক চূড়ান্ত দল হিসেবে বিবেচিত হবে না।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে প্রথমে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে। যদিও সেই তালিকা প্রকাশ করবে না ফিফা। পরে ওই তালিকা থেকে ২৩ থেকে ২৬ জনের চূড়ান্ত দল নির্বাচন করা হবে। স্কোয়াডে অন্তত তিনজন গোলরক্ষক রাখা বাধ্যতামূলক।

আগামী ১১ জুন পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এবারের আসর। তিন দেশের বিভিন্ন ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।

এদিকে, বিশ্বকাপ সামনে রেখে ফুটবল সমর্থকদের আগ্রহও বাড়ছে। বিশেষ করে ২ জুন প্রিয় দলগুলোর চূড়ান্ত স্কোয়াড ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
 

কমেন্ট বক্স