ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিতে মসজিদে হুড়োহুড়ি, গ্লাস ভেঙে আহত ৫

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৬:৪৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৬:৪৩:২৩ অপরাহ্ন
নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিতে মসজিদে হুড়োহুড়ি, গ্লাস ভেঙে আহত ৫

নারায়ণগঞ্জে একটি মসজিদে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে অনুসারীদের হুড়োহুড়িতে মসজিদের ফটকের গ্লাস ভেঙে গেছে। এতে অন্তত পাঁচজন মুসল্লি আহত হয়েছেন।

শুক্রবার ( মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় ঘটনা ঘটে।

এসময় মসজিদের মেঝেতে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

নাসীরুদ্দীন পাটওয়ারী মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজের খুতবা শুরুর আগে বক্তব্য রাখেন তিনি।

মুসল্লিদের সাথে কথা বলে জানা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে তার অনুসারীদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। তারা মসজিদের ভেতরেই স্লোগান দেন। একপর্যায়ে বের হওয়ার সময় তার অনুসারীদের ধাক্কাধাক্কিতে মসজিদের ফটকের গ্লাস ভেঙে যায়। এতে কয়েকজন আহত হন।

আল-আমিন নামে একজন মুসল্লি গণমাধ্যমকে বলেন, ‌‘নাসীরুদ্দীন পাটওয়ারীর সাথে যারা ছিলেন তারা অনেক উচ্ছৃঙ্খল। তারা মসজিদের ভেতরেই অনেক হুড়োহুড়ি করেন। এসময় মসজিদের গ্লাস ভেঙে অনেকের শরীরে পড়ে। এতে বেশ কয়েকজনের হাত-পা কেটে যায়। তবে আহতদের নাম বলতে পারছি না।

নারায়ণঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান বলেন, ‘মসজিদের ভেতরে চাপ কমানোর জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু সাধারণ মুসল্লিসহ সবার উপচে পড়া ভিড়ে তা কন্ট্রোল করা সম্ভব হয়নি। তাই স্বাভাবিকভাবেই মসজিদের গেটে এসে মানুষের চাপে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়।

তিনি আরও বলেন, ‘আমরা সাথে সাথে আমাদের দায়িত্বশীলদের মসজিদ কর্তৃপক্ষের সাথে কথা বলতে বলেছি। আমরাও ইমাম মুয়াজ্জিনের সাথে কথা বলেছি। আমরা মসজিদের ভেঙে যাওয়া গ্লাস পুনঃস্থাপন করে দেব। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখপ্রকাশ করছি।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে