ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিতে মসজিদে হুড়োহুড়ি, গ্লাস ভেঙে আহত ৫

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৬:৪৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৬:৪৩:২৩ অপরাহ্ন
নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিতে মসজিদে হুড়োহুড়ি, গ্লাস ভেঙে আহত ৫

নারায়ণগঞ্জে একটি মসজিদে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে অনুসারীদের হুড়োহুড়িতে মসজিদের ফটকের গ্লাস ভেঙে গেছে। এতে অন্তত পাঁচজন মুসল্লি আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

এসময় মসজিদের মেঝেতে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

নাসীরুদ্দীন পাটওয়ারী মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজের খুতবা শুরুর আগে বক্তব্য রাখেন তিনি।

মুসল্লিদের সাথে কথা বলে জানা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে তার অনুসারীদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। তারা মসজিদের ভেতরেই স্লোগান দেন। একপর্যায়ে বের হওয়ার সময় তার অনুসারীদের ধাক্কাধাক্কিতে মসজিদের ফটকের গ্লাস ভেঙে যায়। এতে কয়েকজন আহত হন।

আল-আমিন নামে একজন মুসল্লি গণমাধ্যমকে বলেন, ‌‘নাসীরুদ্দীন পাটওয়ারীর সাথে যারা ছিলেন তারা অনেক উচ্ছৃঙ্খল। তারা মসজিদের ভেতরেই অনেক হুড়োহুড়ি করেন। এসময় মসজিদের গ্লাস ভেঙে অনেকের শরীরে পড়ে। এতে বেশ কয়েকজনের হাত-পা কেটে যায়। তবে আহতদের নাম বলতে পারছি না।’

নারায়ণঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান বলেন, ‘মসজিদের ভেতরে চাপ কমানোর জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু সাধারণ মুসল্লিসহ সবার উপচে পড়া ভিড়ে তা কন্ট্রোল করা সম্ভব হয়নি। তাই স্বাভাবিকভাবেই মসজিদের গেটে এসে মানুষের চাপে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়।’

তিনি আরও বলেন, ‘আমরা সাথে সাথে আমাদের দায়িত্বশীলদের মসজিদ কর্তৃপক্ষের সাথে কথা বলতে বলেছি। আমরাও ইমাম ও মুয়াজ্জিনের সাথে কথা বলেছি। আমরা মসজিদের ভেঙে যাওয়া গ্লাস পুনঃস্থাপন করে দেব। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখপ্রকাশ করছি।’
 

কমেন্ট বক্স