ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৮:১৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৮:১৬:৫৯ অপরাহ্ন
মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩


মানিকগঞ্জের সাটুরিয়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ( মে) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর পড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন।

নিহতরা হলেন- সাটুরিয়ার চরতিল্লি গ্রামের জাহাঙ্গীরের ছেলে আলম (১৬), একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে কালু মিয়া (১৬) আব্দুল হালিমের ছেলে সুনামিয়া (২২)

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, কংক্রিটবোঝাই একটি ট্রাক সাটুরিয়া উপজেলার দড়গ্রাম থেকে মানিকগঞ্জ শহরের দিকে আসছিল। এসময় পড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনায় মোটরসাইকেল আরহী আলম ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলে থাকা আরও দুজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে কালু মিয়া মারা যায়। বিকেলে মোটরসাইকেল চালক সুনামিয়াও মারা যান।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, আমরা সংবাদ পাবার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছি। তবে ট্রাকের চালক তার সহযোগী পালিয়ে যায়। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ