ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৮:১৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৮:১৬:৫৯ অপরাহ্ন
মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩


মানিকগঞ্জের সাটুরিয়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর পড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন।

নিহতরা হলেন- সাটুরিয়ার চরতিল্লি গ্রামের জাহাঙ্গীরের ছেলে আলম (১৬), একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে কালু মিয়া (১৬) ও আব্দুল হালিমের ছেলে সুনামিয়া (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কংক্রিটবোঝাই একটি ট্রাক সাটুরিয়া উপজেলার দড়গ্রাম থেকে মানিকগঞ্জ শহরের দিকে আসছিল। এসময় পড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় মোটরসাইকেল আরহী আলম ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলে থাকা আরও দুজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে কালু মিয়া মারা যায়। বিকেলে মোটরসাইকেল চালক সুনামিয়াও মারা যান।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, আমরা সংবাদ পাবার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছি। তবে ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

কমেন্ট বক্স