ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

১৩ দিন এলাকাভিত্তিক ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে রাজশাহীতে

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৮:৩৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৮:৩৮:১১ অপরাহ্ন
১৩ দিন এলাকাভিত্তিক ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে রাজশাহীতে

বৈদ্যুতিক লাইনের উন্নয়ন গাছের ডালপালা ছাঁটাই কাজের জন্য আগামী ১০ থেকে ২৪ মে পর্যন্ত রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সময় প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকায় ছয় ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না।

তবে ১৫ ২২ মে কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)

নেসকোর রাজশাহী নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখাপ্রশাখা কাটার কাজ করা হবে। কারণে নির্ধারিত এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নেসকো সূত্রে জানা গেছে, ১০ মে থেকে শুরু হওয়া কার্যক্রমে প্রতিদিন আলাদা আলাদা ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১০ মে দেওয়ানপাড়া ফিডারের আওতায় দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া উকিলের মোড় এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন ফিডারের আওতায় জলিলের মোড়, মেহেরচণ্ডী পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান মোহনপুর চকপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১২ মে সুগার মিল ফিডারের আওতায় কাটাখালী বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রূপসীডাঙ্গা, হরিয়ান বাজার, সুগার মিল, মৃধাপাড়া, তেঁতুলতলা বাইপাস এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১৩ মে দেওয়ানপাড়া ফিডারের আওতায় গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া শ্যামপুর পানিশোধনাগার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১৪ মে মেহেরচণ্ডী ৩৩ কেভি কড়াইতলা ফিডারের আওতায় কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া উৎস ব্লক ফ্যাক্টরি এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১৬ মে বনগ্রাম ফিডারের আওতায় হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া মধ্য বুধপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১৭ মে কাটাখালী ওভারহেড ফিডারের আওতায় বাংলা ট্রাক, পাহাড়পুর কাপাশিয়া তালুকদার/সরদারপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১৮ মে কাপাশিয়া ফিডারের আওতায় কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাশিয়া পশ্চিমপাড়া পাক ইসলামপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১৯ মে বনগ্রাম ফিডারের আওতায় কিসমত কুখণ্ডী, কুখণ্ডী, সোনারপাড়া বামনশিখড় (মা ভাটা) এলাকায় বিদ্যুৎ থাকবে না। ২০ মে কাটাখালী ওভারহেড ফিডারের আওতায় কাটাখালী বাজার, এমাদপুর, সুচারণ কাটাখালী পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

২১ মে কাপাশিয়া ফিডারের আওতায় কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া ভাংড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না। ২৩ মে বিহাস ফিডারের আওতায় মাসকাটাদীঘি, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই আবহাওয়া অফিস এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আর ২৪ মে পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা