ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৪:৫০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৪:৫০:০১ অপরাহ্ন
লাইফ সাপোর্টে কারিনা কায়সার

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত থাকার পর হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (৯ মে) ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ খবর জানান।

কামরুন নাহার ডানা তার পোস্টে বলেন, ‘কারিনা গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিল, এরপর কিছুদিন আগে সে অজ্ঞান হয়ে যায় এবং তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেছেন কারিনার হেপাটাইটিস এ ও ই হয়েছে। এর কারণে তার লিভার বিকল হয়ে গেছে।’

পোস্টে ডানা ‍আরও উল্লেখ করেন, কারিনা আইসিইউতে ছিলেন। শুক্রবার (৮ মে) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবস্থা খুবই সংকটাপন্ন হওয়ায় কারিনার পরিবার তাকে উন্নত চিকিৎসা দিতে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

ডানা বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা তার জন্য প্রার্থনা করবেন। আমরা সবাই জানি সে কতটা মেধাবী ও অসাধারণ একজন মানুষ, আমরা তাকে হারাতে দিতে পারি না।’

সামাজিক মাধ্যমে ইতোমধ্যে কারিনার আকস্মিক অসুস্থতার খবরে তার ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
 

কমেন্ট বক্স