ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

সৈকতে পর্যটক-ব্যবসায়ীর সংঘর্ষে আহত ১২

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৫:১১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৫:১১:১৬ অপরাহ্ন
সৈকতে পর্যটক-ব্যবসায়ীর সংঘর্ষে আহত ১২

চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালি সমুদ্র সৈকতে দোলনায় বসাকে কেন্দ্র করে পর্যটক স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পর্যটকসহ ১২ জন আহত হয়েছেন।

শনিবার ( মে) সকাল সাড়ে ১০টার দিকে গুলিয়াখালি সমুদ্র সৈকতে ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল পেয়ে পুলিশের একটি ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।

পর্যটকদের মধ্যে আহতরা হলেন- শেখ জাহিল আবরার (২১), তাজিম (২৪), মো. রাজু (২২), মো. ফজলে রাব্বি (২১), মো. রাদ (২১), সৈয়দ তাসফিকুল ইসলাম (২৫), মো. আলিফ (২১) মেহেদী হাসান (২২) এদের মধ্যে একজন ময়মনসিংহ, একজন মানিকগঞ্জ এবং বাকিরা সবাই ঢাকা থেকে যান সেখানে।

পর্যটকরা ঢাকা বারিধারার নতুনপাড়া এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) শিক্ষার্থী। আহতের মধ্যে রাব্বিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আহত স্থানীয় ব্যবসায়ীদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

গুলিয়াখালী সমুদ্রসৈকত কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, সকালে গুলিয়াখালি সৈকত এলাকায় ঢাকা থেকে আসা কয়েকজন পর্যটক একটি দোলনাতে বসতে গিয়ে ছিড়ে ভেঙে ফেলেন। সময় স্থানীয় দোকানদারদের সাথে দোলনা ভেঙে ফেলার বিষয়ে পর্যটকদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এটি সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়।

আহত শিক্ষার্থী মাহীন বলেন, আমরা ১০ বন্ধু একসাথে এসেছিলাম গুলিয়াখালি সমুদ্রসৈকতে। কিন্তু আমাদের দুজন বন্ধুকে একা পেয়ে দোলনায় বসাকে কেন্দ্র করে স্থানীয় কিছু লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে আমরা বিষয়টি মিমাংসা করতে এলে আমাদের ওপরও হামলা চালায়। এতে আমরা আটজন আহত হয়েছি। ছাড়াও আমাদের সহপাঠী থেকে স্থানীয়রা মোবাইল ছিনিয়ে নেয়। পরে জাতীয় জরুরি সেবায় কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই মোবাইলগুলো দিয়ে পালিয়ে যায়।

তিনি দুঃখ প্রকাশ করে আরও বলেন, দলবদ্ধ হয়ে অনেক জায়গায় বেড়াতে গিয়েছি। কিন্তু আজকে বেড়াতে এসে অসহায় হয়ে গেলাম। কখনো আর এখানে বেড়াতে আসব না এবং কাউকে বেড়াতে আসতে বলব না।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, আহতদের আটজনের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। কিন্তু একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের উদ্ধার করে স্বাস্থ্য কমপেক্সে পাঠানো হয়। হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। ভুক্তভোগীরা অভিযোগ করেননি। অভিযুক্তদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা