ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রশ্নফাঁস: বাংলাদেশসহ একাধিক দেশের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত ক্যামব্রিজের

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৫:১৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৫:১৯:৩৮ অপরাহ্ন
প্রশ্নফাঁস: বাংলাদেশসহ একাধিক দেশের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত ক্যামব্রিজের

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাংলাদেশসহ একাধিক দেশে গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস লেভেলের গণিত (৯৭০৯/১২) পরীক্ষা বাতিল করেছে কেমব্রিজ কর্তৃপক্ষ। এই পরীক্ষার প্রশ্ন আগেভাগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়ায় আগামী জুন নতুন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ফল প্রকাশের নির্ধারিত তারিখ ১১ আগস্ট অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ক্যামব্রিজ।

গত বৃহস্পতিবার ( মে) প্রকাশিত এক হালনাগাদ বিজ্ঞপ্তিতে ক্যামব্রিজ জানায়, প্রশ্নপত্রটি তাদের কঠোর নীতিমালা ভঙ্গ করে আগেভাগেই শেয়ার করা হয়েছিল। ফাঁস হওয়া প্রশ্ন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এই পরীক্ষার নির্ভরযোগ্য ফল প্রকাশ করা সম্ভব নয়। ফলেক্যালকুলেটেড অ্যাসেসমেন্টবা বিকল্প কোনো পদ্ধতিতে ফল তৈরির পরিবর্তে পরীক্ষাটি সম্পূর্ণ বাতিল করে নতুন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কেমব্রিজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশ্নপত্রটি তাদের কঠোর নিরাপত্তানীতির লঙ্ঘন করে ফাঁস করা হয়েছিল। প্রশ্ন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায়ক্যালকুলেটেড অ্যাসেসমেন্টবা বিকল্প কোনো পদ্ধতিতে ফল প্রকাশ না করে পুরো পরীক্ষাই বাতিল করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গণিত (৯৭০৯/১২) বিষয়ের পুনঃপরীক্ষা আগামী জুন অনুষ্ঠিত হবে। জন্য পরীক্ষার্থী বা শিক্ষাপ্রতিষ্ঠানকে অতিরিক্ত কোনো ফি দিতে হবে না। তবে ফল প্রকাশের নির্ধারিত তারিখ ১১ আগস্ট অপরিবর্তিত থাকবে।

ক্যামব্রিজ জানিয়েছে, শিক্ষার্থী, অভিভাবক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্বেগ তারা বুঝতে পারছে। ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছে গ্রহণযোগ্য ফল প্রকাশের লক্ষ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তারা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করে এবং প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির অভিযোগ তদন্ত করে থাকে। ঘটনায়ও তদন্ত চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। প্রশ্নফাঁসের সাথে জড়িতদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ক্যামব্রিজ।

কেমব্রিজের তথ্যমতে, সিদ্ধান্তের আওতায় বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, পাকিস্তান দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চল রয়েছে। এছাড়া কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার কিছু অংশ, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ভিয়েতনামেও একই সিদ্ধান্ত কার্যকর হবে।
 

কমেন্ট বক্স