ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

প্রশ্নফাঁস: বাংলাদেশসহ একাধিক দেশের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত ক্যামব্রিজের

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৫:১৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৫:১৯:৩৮ অপরাহ্ন
প্রশ্নফাঁস: বাংলাদেশসহ একাধিক দেশের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত ক্যামব্রিজের

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাংলাদেশসহ একাধিক দেশে গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস লেভেলের গণিত (৯৭০৯/১২) পরীক্ষা বাতিল করেছে কেমব্রিজ কর্তৃপক্ষ। এই পরীক্ষার প্রশ্ন আগেভাগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়ায় আগামী ৯ জুন নতুন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ফল প্রকাশের নির্ধারিত তারিখ ১১ আগস্ট অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ক্যামব্রিজ।

গত বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত এক হালনাগাদ বিজ্ঞপ্তিতে ক্যামব্রিজ জানায়, প্রশ্নপত্রটি তাদের কঠোর নীতিমালা ভঙ্গ করে আগেভাগেই শেয়ার করা হয়েছিল। ফাঁস হওয়া প্রশ্ন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এই পরীক্ষার নির্ভরযোগ্য ফল প্রকাশ করা সম্ভব নয়। ফলে ‘ক্যালকুলেটেড অ্যাসেসমেন্ট’ বা বিকল্প কোনো পদ্ধতিতে ফল তৈরির পরিবর্তে পরীক্ষাটি সম্পূর্ণ বাতিল করে নতুন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কেমব্রিজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশ্নপত্রটি তাদের কঠোর নিরাপত্তানীতির লঙ্ঘন করে ফাঁস করা হয়েছিল। প্রশ্ন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ‘ক্যালকুলেটেড অ্যাসেসমেন্ট’ বা বিকল্প কোনো পদ্ধতিতে ফল প্রকাশ না করে পুরো পরীক্ষাই বাতিল করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গণিত (৯৭০৯/১২) বিষয়ের পুনঃপরীক্ষা আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য পরীক্ষার্থী বা শিক্ষাপ্রতিষ্ঠানকে অতিরিক্ত কোনো ফি দিতে হবে না। তবে ফল প্রকাশের নির্ধারিত তারিখ ১১ আগস্ট অপরিবর্তিত থাকবে।

ক্যামব্রিজ জানিয়েছে, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্বেগ তারা বুঝতে পারছে। ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছে গ্রহণযোগ্য ফল প্রকাশের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তারা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করে এবং প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির অভিযোগ তদন্ত করে থাকে। এ ঘটনায়ও তদন্ত চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। প্রশ্নফাঁসের সাথে জড়িতদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ক্যামব্রিজ।

কেমব্রিজের তথ্যমতে, এ সিদ্ধান্তের আওতায় বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চল রয়েছে। এছাড়া কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার কিছু অংশ, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনামেও একই সিদ্ধান্ত কার্যকর হবে।
 

কমেন্ট বক্স