ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৬:১৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৬:১৭:১৭ অপরাহ্ন
বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়
সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুঃস্বপ্নের অবসান ঘটেছে থালাপতি বিজয়ের। চলতি সপ্তাহের শুরুতে বড় ধরনের নির্বাচনি সুপারহিট উপহার দেওয়ার পরও সংখ্যাগরিষ্ঠতা অর্জনে হিমশিম খাচ্ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছেন তিনি। এর ফলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণ অনুষ্ঠানের পথও এখন সুগম হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে কয়েকটি সূত্র জানিয়েছে, ভিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) দলটি তামিলনাড়ুতে জোট সরকার গঠনের জন্য বিজয়ের তামিলাগা ভেটরি কাজাগামকে (টিভিকে) নিঃশর্ত সমর্থন দিয়েছে। শনিবার ( মে) স্থানীয় সময় বিকেলে বিষয়টি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করবে ভিসিকে।

ভিসিকের সমর্থনের ফলে টিভিকের আসনসংখ্যায় গুরুত্বপূর্ণ দুটি আসন যুক্ত হয়েছে। বিজয় নেতৃত্বাধীন জোটের পক্ষে এরই মধ্যে কংগ্রেসের পাঁচজন এবং বাম দলগুলোর চারজনসহ মোট ১১৬ জন নবনির্বাচিত বিধায়কের সমর্থন ছিল। এর সাথে ভিসিকের দুটি আসন যুক্ত হওয়ায় জোটের শক্তি বেড়ে দাঁড়িয়েছে ১১৮-তে। সরকার গঠনের জন্য ঠিক ১১৮ আসনই প্রয়োজন ছিল বিজয়ের।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয় রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান এবং বলেন, তার পক্ষে ১১৮ জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে তিনি ভিসিকে এবং আইইউএমএল সমর্থনপত্র দেখাতে পারেননি। পরে আইইউএমএল এক চিঠিতে জানিয়ে দেয়, তারা বিজয়ের নেতৃত্বাধীন জোটের অংশ নয়। তবে ভিসিকের সমর্থন পেয়ে যাওয়ায় শেষ পর্যন্ত সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছেন বিজয়।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ