ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৬:১৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৬:১৭:১৭ অপরাহ্ন
বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়
সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুঃস্বপ্নের অবসান ঘটেছে থালাপতি বিজয়ের। চলতি সপ্তাহের শুরুতে বড় ধরনের নির্বাচনি সুপারহিট উপহার দেওয়ার পরও সংখ্যাগরিষ্ঠতা অর্জনে হিমশিম খাচ্ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছেন তিনি। এর ফলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণ অনুষ্ঠানের পথও এখন সুগম হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে কয়েকটি সূত্র জানিয়েছে, ভিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) দলটি তামিলনাড়ুতে জোট সরকার গঠনের জন্য বিজয়ের তামিলাগা ভেটরি কাজাগামকে (টিভিকে) নিঃশর্ত সমর্থন দিয়েছে। শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকেলে এ বিষয়টি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করবে ভিসিকে।

ভিসিকের সমর্থনের ফলে টিভিকের আসনসংখ্যায় গুরুত্বপূর্ণ দুটি আসন যুক্ত হয়েছে। বিজয় নেতৃত্বাধীন জোটের পক্ষে এরই মধ্যে কংগ্রেসের পাঁচজন এবং বাম দলগুলোর চারজনসহ মোট ১১৬ জন নবনির্বাচিত বিধায়কের সমর্থন ছিল। এর সাথে ভিসিকের দুটি আসন যুক্ত হওয়ায় জোটের শক্তি বেড়ে দাঁড়িয়েছে ১১৮-তে। সরকার গঠনের জন্য ঠিক ১১৮ আসনই প্রয়োজন ছিল বিজয়ের।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয় রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান এবং বলেন, তার পক্ষে ১১৮ জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে তিনি ভিসিকে এবং আইইউএমএল সমর্থনপত্র দেখাতে পারেননি। পরে আইইউএমএল এক চিঠিতে জানিয়ে দেয়, তারা বিজয়ের নেতৃত্বাধীন জোটের অংশ নয়। তবে ভিসিকের সমর্থন পেয়ে যাওয়ায় শেষ পর্যন্ত সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছেন বিজয়।
 

কমেন্ট বক্স