ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রীর

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৯:৫৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৯:৫৩:৩০ অপরাহ্ন
শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রীর

শুটিং করতে গিয়ে বড় ধরনের শারীরিক জটিলতার মুখে পড়েছেন টালিউড অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়। ‘কম্পাস’ ধারাবাহিকের শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে জানা যায়, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং শেষ পর্যন্ত গর্ভপাত হয়েছে তার। ঘটনার পর দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় অন্বেষাকে। চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচার করেন।
হাসপাতাল থেকে অভিনেত্রী জানান, এই গর্ভধারণ সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। প্রথম দিকে তিনি নিজেও বিষয়টি বুঝতে পারেননি। প্রায় দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।
অন্বেষার কথায়, শুটিংয়ের সময় হঠাৎ তীব্র পেটব্যথা শুরু হয়। এরপর পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত গর্ভপাত ঘটে।

চিকিৎসকদের মতে, পরিস্থিতি আরও খারাপ হলে অভিনেত্রীর জীবনও ঝুঁকির মুখে পড়তে পারত।

এই আকস্মিক ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন অন্বেষা। তবে কঠিন এই সময়ে তার পাশে ছিলেন স্বামী ও শুটিং ইউনিটের সদস্যরা। সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

জানা গেছে, অভিনেত্রী অসুস্থ হয়ে পড়ার পরপরই শুটিং বন্ধ করে তাকে হাসপাতালে নেওয়া হয়। পুরো সময়টায় সহঅভিনেতারাও তার পাশে ছিলেন।
 

কমেন্ট বক্স