ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে আজ

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ১০:১৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ১০:১৭:৩৪ পূর্বাহ্ন
নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে আজ
সপ্তাহব্যাপী ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’ দেশব্যাপী পালন শুরু হচ্ছে আজ। এটি চলবে ১৬ মে পর্যন্ত। এ বছর নৌ নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা’। নৌপথে দুর্ঘটনা রোধ ও যাত্রীদের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিবছরের ন্যায় এবারও নৌ নিরাপত্তা সপ্তাহ পালনে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।নৌযান মালিক, চালক ও সাধারণ যাত্রীদের মধ্যে নৌ নিরাপত্তা বিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এই সপ্তাহ পালনের মূল লক্ষ্য।
পাশাপাশি নৌ পথে চলাচলকারী লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকাসহ সকল ট্রলারকে আবহাওয়ার নির্দেশনা মানতে ও এ বিষয়ক সচেতনতা মেনে চলতে উদ্বুদ্ধ করা হবে।



রাজধানীর রমনায় ৩৬ ইস্কাটন গার্ডেন রোডস্থ লেডিস ক্লাবে নৌপরিহন অধিদপ্তর আয়োজিত নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান হবে আজ। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।নদীমাতৃক বাংলাদেশে নৌপথ যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতি বছর নৌদুর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা জরুরি বলে মনে করছে নৌপরিবহন অধিদপ্তর।



নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে দেশের বিভিন্ন নৌবন্দর, লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ নৌপথে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, র‌্যালি, লিফলেট বিতরণ, যাত্রীদের নিরাপত্তা নির্দেশনা প্রদান, অতিরিক্ত যাত্রী বহন রোধে অভিযান এবং লাইফ জ্যাকেট ব্যবহারে উদ্বুদ্ধকরণ।



নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে নৌযানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ, দক্ষ চালক নিয়োগ, যাত্রী ধারণক্ষমতা মেনে চলা এবং জরুরি উদ্ধার সরঞ্জাম নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।


সপ্তাহব্যাপী কর্মসূচিতে নৌযান মালিক, শ্রমিক, মাঝি, যাত্রী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এছাড়াও নদীপথে দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নৌযান পরিচালনায় আইন ও বিধিমালা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হবে।


নৌ নিরাপত্তা সপ্তাহ যথাযথভাবে বাস্তবায়ন হলে যাত্রীসেবা উন্নত হবে এবং নৌপথে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে নৌপরিবহন অধিদপ্তর।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ