ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০১:০৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০১:০৩:২৭ অপরাহ্ন
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টার দিকে চেন্নাই নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান।এসময় তামিলনাড়ুর নতুন সরকারের মন্ত্রী হিসেবে এন আনন্দ, আধব অর্জুন, রাজমোহন, আর নির্মল কুমার, পি ভেঙ্কটরামানান, কে জি অরুণ রাজ, কে এ সেনগোট্টাইয়ান, টি কে প্রভু এবং সেলভি এস কীর্তনা শপথ নেন।

 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিক এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এছাড়া থালাপতি বিজয়ের বাবা–মা, অভিনেত্রী তৃষ্ণা কৃষ্ণানসহ আমন্ত্রিত অতিথি ও সমর্থকেরা। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও শপথ অনুষ্ঠানে ছিলেন।
 

 
টানা রাজনৈতিক নাটকীয়তা, জোট আলোচনা আর সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পর অবশেষে তামিলনাড়ুতে সরকার গঠন করলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়।এর আগে শনিবার রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে বৈঠকের পর তার শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা আসে। এ উপলক্ষে রাজ্যজুড়ে সমর্থকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।
 

 গত সোমবার (৪ মে) ঘোষিত বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পায় টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮ আসন। শুক্রবার পর্যন্ত জোটের শক্তি ১১৬ আসনে আটকে থাকলেও, শনিবার একাধিক দল সমর্থন দিলে জোটের আসন সংখ্যা দাঁড়ায় ১২০-এ। এরপরই সরকার গঠনের দাবি জানান বিজয়। তামিলনাড়ুর ইতিহাসে এবারই প্রথমবারের মতো একাধিক দলের সমর্থনে সরকার গঠিত হলো।

কমেন্ট বক্স