ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

পরীক্ষার কথা নিশ্চিত করল নয়াদিল্লি-বঙ্গোসাগরের ওপর সেই আলো ছিল ভারতীয় অত্যাধুনিক মিসাইল

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০১:০৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০১:০৫:৪০ অপরাহ্ন
পরীক্ষার কথা নিশ্চিত করল নয়াদিল্লি-বঙ্গোসাগরের ওপর সেই আলো ছিল ভারতীয় অত্যাধুনিক মিসাইল
গত শুক্রবার বঙ্গোপসাগরের উপকূল থেকে বিশাল আলো দেখতে পান সাধারণ মানুষ। এ নিয়ে দেশে বেশ কৌতুহল তৈরি হয়। অবশেষে জানা গেলো সেটি ছিল ভারতের অত্যাধুনিক মিসাইল অগ্নি-৫।এটি এমন এক মিসাইল যা একসঙ্গে একাধিক ওয়ারহেড বা বোমা বহন করতে পারে এবং নির্ভুলভাবে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গতকাল শনিবার (৯ মে) জানিয়েছে, শুক্রবার সফলভাবে অত্যাধুনিক মিসাইলটি পরীক্ষা করা হয়। এতে এমআইআরভি প্রযুক্তি রয়েছে।
পরীক্ষাটি করা হয় দেশটির ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে। এটি বঙ্গোপসাগরে অবস্থিত।



মিসাইলটির ওয়ারহেডগুলো ভারত মহাসাগরে ঠিক করা বিভিন্ন টার্গেটে সফলভাবে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।ভারতসহ বিশ্বের অল্প কয়েকটি দেশের কাছেই এমন মিসাইল আছে। যা একটি ছুড়েই একাধিক স্থানে আঘাত হানা যায়।এরআগে গত বছর মার্চে অগ্নি-৫ মিসাইলের প্রথম পরীক্ষা করেছিল নয়াদিল্লি।



প্রথমে ধারণা করা হয়েছিল ভারত তাদের আন্তঃমহাদেশীয় অগ্নি-৬ মিসাইলের পরীক্ষা চালিয়েছে। যা পারমাণবিক অস্ত্র বা ওয়ারহেড বহনে সক্ষম।কিন্তু তারা অগ্নি-৫ মিসাইল দ্বিতীয়বারের মতো পরীক্ষা করেছে। এটি ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এ মিসাইলও পারমাণবিক অস্ত্র বহন করতে পারে।ভারতের অগ্নি সিরিজের ১,২,৩ ও ৪ মিসাইলগুলোর রেঞ্জ যথাক্রমে ৭০০ থেকে ৩ হাজার ৫০০ কিলোমিটার। এখন অগ্নি-৫ যুক্ত হওয়ার মাধ্যমে তাদের হামলার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।



সূত্র: ইন্ডিয়া টুডে

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে