ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

মা দিবসে মায়ের কথা বলতেই আবেগে ভাসলেন তারকারা

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০২:১৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০২:১৮:২০ অপরাহ্ন
মা দিবসে মায়ের কথা বলতেই আবেগে ভাসলেন তারকারা
মাকে ভালোবাসতে কি আলাদা দিন লাগে? সম্ভবত প্রতিটি মানুষ প্রতিটা দিনই ভালোবাসে তার মাকে। জীবনের কর্মব্যস্ততায় হয়তো মুখ ফুটে বলা হয় না সে কথা। তবে মায়ের জন্যে যখন বিশেষ কোনো দিন সামনে আসে, তখনই মায়ের জন্য আকুল হয়ে ওঠে প্রাণ। আজ বিশ্ব মা দিবসে তারকারাও বললেন মায়ের কথা। স্মৃতিতে আর ভালোবাসায় আবেগতাড়িত হলেন মায়ের কথা বলে।



অভিনেতা  সজল- আব্বা চাইতেন না আমি শোবিজে কাজ করি। কিন্তু আমার মা আমার পাশে দাঁড়িয়েছেন। আমার বোনকে সঙ্গে নিয়ে আব্বাকে রাজি করিয়েছিলেন। আমার আজকের অবস্থানে আসার পেছনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। এখনো ঘরে না ফেরা পর্যন্ত মা অপেক্ষায় থাকেন। জেগে বসে থাকেন। পারিবারিক অনেক অনুষ্ঠানে সময় করতে পারি না, যেতে পারি না, সবকিছু মা সামলান। আমার মনমর্জি যেন বইয়ের পাতার মতো পড়ে ফেলতে পারেন মা। মুখ ফুটে সব বলতে হয় না। সব ঠিক বুঝে নেন, সামলে নেন। আসলে মায়েরা বুঝি এমনই হয়।



বিদ্যা সিনহা মিম, অভিনেত্রী- আমার মা সব মায়ের মতন ভীষণ লক্ষ্মী এক মা। জীবনের পথচলায় মা-ই আমাকে পথ দেখিয়েছেন, সাহস জুগিয়েছেন। আমার অভিনেত্রী হয়ে ওঠার পেছনে মায়ের সাপোর্ট, ভালোবাসা আর শ্রম সবচেয়ে বেশি। মা আমাকে শিল্পের পথে হাঁটিয়েছেন, পাশে থেকেছেন। তিনি আমার সবচেয়ে ভালো বন্ধু। তিনি যেমন আমার সব শখ পূরণ করেছেন, আমিও চেষ্টা করি তার শখ পূরণের। মায়ের শখ দেশ-বিদেশ ঘুরে বেড়ানোর। বহু দেশ ঘুরে দেখিয়েছি তাকে। আজীবন মায়ের আশীর্বাদের হাতটা যেন আমার মাথায় থাকে।



অপূর্ব, অভিনেতা- আমার কাছে প্রতিটি দিনই মা দিবস। বাবা চলে গেছেন অনেক দিন হলো। তার অভাবটা কোনো দিন দূর হবে না। এখন মা আছেন মাথার ওপর ছায়া হয়ে; ভালোবাসা ও আশীর্বাদ হয়ে। আমার জীবনে মায়ের অবদান শতভাগ। দেশে কিংবা বিদেশে—যেখানেই থাকি মায়ের সঙ্গে একবার হলেও কথা বলি। বিপদে, আপদে, ভালো আর মন্দে—মায়ের ভালোবাসাই আমাকে শক্তি দেয়, সাহস জোগায়। মা আছেন বলেই আমার পৃথিবীটা এত সুন্দর।


জয়া আহসান, অভিনেত্রী- আমার সঙ্গে মায়ের বয়সের খুব বেশি পার্থক্য না। মায়ের অল্প বয়সে আমার জন্ম। আমি যতই বড় হচ্ছি, তত বেশি মাকে ফিল করছি। আমি ভাবি, যখন আরও বয়স বাড়বে, দেখতে ঠিক মায়ের মতো হব। মায়ের মুখের সঙ্গে আমার দারুণ মিল। মা আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি আর মা যেন এক আত্মা। না হলে মা কেমন করে আমার সবটা বুঝতে পারেন! যখন দূরে কোথাও থাকি, শুটিংয়ে কিংবা কাজে, যখনই মাকে ফোন করি, তিনি আমার কণ্ঠ শুনে বুঝতে পারেন খেয়েছি কি না, মনটা ভালো কি না। এটা বোঝার ক্ষমতা মায়েদেরই থাকে। মা আমার পুরোটা জীবনজুড়ে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা