ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নারায়ণগঞ্জ জেলা কারাগারে হাঁস-মাছ ধরা প্রতিযোগিতা

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৩:২৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৩:২৫:১২ অপরাহ্ন
নারায়ণগঞ্জ জেলা কারাগারে হাঁস-মাছ ধরা প্রতিযোগিতা
ব্যস্ত কর্মজীবনের একঘেয়েমি দূর করে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে নারায়ণগঞ্জ জেলা কারাগারে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী হাঁস ধরা ও মাছ ধরা প্রতিযোগিতা।

শনিবার (৯ মে) দুপুরে জেলা কারাগারের বাইরের একটি পুকুরে এ আয়োজন করা হয়।

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেন কারা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

আয়োজক সূত্রে জানা গেছে, দায়িত্বপূর্ণ কর্মপরিবেশের বাইরে সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীরাও এমন আয়োজনকে স্বাগত জানান।

মাছ ধরা প্রতিযোগিতায় বিজয়ী হন ঢাকা বিভাগ-২ এর কারা উপমহাপরিদর্শক টিপু সুলতান। অন্যদিকে হাঁস ধরা প্রতিযোগিতায় বিজয়ী হন নারায়ণগঞ্জ জেলা কারাগারের সহকারী কাম কম্পিউটার অপারেটর আনিসুর রহমান।

প্রতিযোগিতা শেষে কারাগারের পুকুরগুলোতে তিন মন মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগ-২ এর কারা উপমহাপরিদর্শক টিপু সুলতান, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ, বিশেষ কেন্দ্রীয় কারাগার ঢাকার সিনিয়র জেল সুপার তায়েফ উদ্দিন, সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ, নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ ও জেলার ফেরদৌস মিয়াসহ কারা বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ বলেন, দায়িত্বপূর্ণ কর্মপরিবেশের বাইরে এ ধরনের আয়োজন কর্মস্পৃহা বাড়ানোর পাশাপাশি সহকর্মীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়তা করে।

 

কমেন্ট বক্স