ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

নারায়ণগঞ্জ জেলা কারাগারে হাঁস-মাছ ধরা প্রতিযোগিতা

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৩:২৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৩:২৫:১২ অপরাহ্ন
নারায়ণগঞ্জ জেলা কারাগারে হাঁস-মাছ ধরা প্রতিযোগিতা
ব্যস্ত কর্মজীবনের একঘেয়েমি দূর করে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বাড়াতে নারায়ণগঞ্জ জেলা কারাগারে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী হাঁস ধরা মাছ ধরা প্রতিযোগিতা।

শনিবার ( মে) দুপুরে জেলা কারাগারের বাইরের একটি পুকুরে আয়োজন করা হয়।

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেন কারা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

আয়োজক সূত্রে জানা গেছে, দায়িত্বপূর্ণ কর্মপরিবেশের বাইরে সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীরাও এমন আয়োজনকে স্বাগত জানান।

মাছ ধরা প্রতিযোগিতায় বিজয়ী হন ঢাকা বিভাগ- এর কারা উপমহাপরিদর্শক টিপু সুলতান। অন্যদিকে হাঁস ধরা প্রতিযোগিতায় বিজয়ী হন নারায়ণগঞ্জ জেলা কারাগারের সহকারী কাম কম্পিউটার অপারেটর আনিসুর রহমান।

প্রতিযোগিতা শেষে কারাগারের পুকুরগুলোতে তিন মন মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগ- এর কারা উপমহাপরিদর্শক টিপু সুলতান, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ, বিশেষ কেন্দ্রীয় কারাগার ঢাকার সিনিয়র জেল সুপার তায়েফ উদ্দিন, সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ, নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ জেলার ফেরদৌস মিয়াসহ কারা বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ বলেন, দায়িত্বপূর্ণ কর্মপরিবেশের বাইরে ধরনের আয়োজন কর্মস্পৃহা বাড়ানোর পাশাপাশি সহকর্মীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়তা করে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ