ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৪:৩৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৪:৩৮:২০ অপরাহ্ন
নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

রবিবার (১০ মে) ভোরে উত্তর ভূঁইগড় গিরিধারা এলাকার নম্বর সড়কে শাহজাহান মিয়ার মালিকানাধীন আটতলা ভবনের নিচতলার পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। গুরুতর অবস্থায় দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- ফতুল্লার উত্তর ভূঁইগড় এলাকার ভাড়াটে সবজি বিক্রেতা মো. কালাম (৩৫), তার স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না () এবং দুই মেয়ে মুন্নি (১০) কথা () তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভোরে কালামের ফ্ল্যাটের রান্নাঘরের গ্যাসলাইনের লিকেজ থেকে কক্ষে গ্যাস জমে ছিল। পরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে রান্নাঘরসহ ঘরের বিভিন্ন স্থানে আগুন ধরে যায় এবং জানালার কাচ ভেঙে পড়ে। ভবনের সীমানাপ্রাচীরের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

দগ্ধ সায়মা বেগমের বরাত দিয়ে উদ্ধারকারী পথচারী রাকিব গণমাধ্যমকে বলেন, তারা সবাই ঘুমিয়ে ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে বিস্ফোরণে ঘরের ভেতরে আগুন ধরে যায়। গৃহকর্তা কালাম তাকে জানিয়েছেন, ভোরে তিনি রান্নাঘরের চুলা ধরাতেই বিকট শব্দে পুরো ঘরে আগুন ধরে যায়। পরে কোনোরকমে তারা ঘর থেকে বের হন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন গণমাধ্যমকে বলেন, রান্নাঘরে গ্যাসলাইনের লিকেজ থেকে গ্যাস কক্ষে জমে থাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের নিচতলার ফ্ল্যাটে লিকেজ থেকে গ্যাস জমে ছিল। ভাড়াটে সিগারেটের লাইটার জ্বালানোর চেষ্টা করলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান গণমাধ্যমকে বলেন, দগ্ধ পাঁচজনের মধ্যে মো. কালামের শরীরের ৯৫ শতাংশ, তার স্ত্রী সায়মার ৬০ শতাংশ, ছেলে মুন্নার ৩০ শতাংশ, মেয়ে মুন্নির ৩৫ শতাংশ এবং কথার ৫২ শতাংশ পুড়ে গেছে। তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন।

 

কমেন্ট বক্স