ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আজ কবি সুফিয়া কামালের ২৫তম মৃত্যুবার্ষিকী 

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০২:২৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০২:২৯:৫৬ অপরাহ্ন
আজ কবি সুফিয়া কামালের ২৫তম মৃত্যুবার্ষিকী 
কবি, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুফিয়া কামালের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ ২০ নভেম্বর। ১৯৯৯ সালের এই দিনে তিনি মারা যান। ১৯১১ সালে বরিশালের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সুফিয়া কামাল।সুফিয়া কামাল আজীবন নারীমুক্তির জন্য কাজ করেছেন। তিনি কাজ করেছেন ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সুফিয়া কামাল।

নারী শিক্ষা সম্প্রসারণে কাজ করেছেন সুফিয়া কামাল। একই সঙ্গে নারীর অধিকার রক্ষার জন্য গড়ে তুলেছেন বাংলাদেশ মহিলা পরিষদ। সুফিয়া কামাল ছিলেন ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীহলের নাম ‘রোকেয়া হল’ করার দাবি জানিয়েছিলেন সুফিয়া কামাল। ১৯৬১ সালে তৎকালীন পাকিস্তান সরকার রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করলে তার বিরোধিতা করেন তিনি। সুফিয়া কামাল শিশু সংগঠন ‘কচি-কাঁচার মেলা’ প্রতিষ্ঠাতাদের একজন।

কবি সুফিয়া কামাল মানবতার চর্চা একটি সমাজকে মানবিক করে গড়ে তুলতে সহায়ক। এই কবি মানবিক মুক্তির জন্য পুরুষ সমাজের পাশাপাশি তরুণসমাজকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা