ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ভুল সেট কোডে পরীক্ষা, কেন্দ্র সচিবসহ দুজনকে অব্যাহতি

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৮:৫৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৮:৫৭:৩৩ অপরাহ্ন
ভুল সেট কোডে পরীক্ষা, কেন্দ্র সচিবসহ দুজনকে অব্যাহতি

দিনাজপুরে এসএসসি পরীক্ষায় ভুল সেট কোডে পরীক্ষা গ্রহণের ঘটনায় কেন্দ্রসচিব ট্যাগ অফিসারকে অব্যাহতি দিয়েছে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।

রবিবার (১০ মে) সকালে দিনাজপুর শহরের ইকবাল হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত নম্বর সেটের পরিবর্তে ভুলবশত   নম্বর সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়।

জানা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রবিবার পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডের নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমে নির্ধারিত সেট কোডে প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। সকাল ৯টায় শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তৌহিদুল ইসলাম লটারির মাধ্যমে নম্বর সেটপ্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেন। এরপর সংশ্লিষ্ট ট্যাগ অফিসাররা প্রতিটি কেন্দ্রে নির্ধারিত সেটের প্রশ্নপত্র সরবরাহ করেন।
কিন্তু দিনাজপুর শহরের ইকবাল হাইস্কুল কেন্দ্রে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার কেন্দ্রসচিব বিষয়টি যথাযথভাবে যাচাই না করেই নম্বর সেটপ্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করেন। পরীক্ষার্থীরা সেই প্রশ্নপত্রেই পরীক্ষা সম্পন্ন করে। পরীক্ষা শেষে অন্য কেন্দ্রের শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্ন মিলিয়ে দেখার সময় বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর থেকেই শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ইকবাল হাই স্কুল কেন্দ্রের এক পরীক্ষার্থীর অভিভাবক শামসুল হুদা বলেন, ‘শুধু একটি কেন্দ্রে আলাদা সেট কোডে পরীক্ষা হওয়ায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। বিষয়টি দ্রুত সমাধান করা না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থেকেই যাবে।

পরীক্ষার্থী শাহরিয়ার নাফিস বলেন, আমরা পরীক্ষা শেষ করে বাসায় গিয়ে বন্ধুদের সঙ্গে প্রশ্ন মিলিয়ে বুঝতে পারি আমাদের সেট আলাদা ছিল। এরপর থেকেই দুশ্চিন্তায় আছিফলাফলে কোনো সমস্যা হবে কি না।

বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন বলেন, ঘটনা জানার পর শিক্ষা বোর্ড জরুরি বৈঠক করেছে। যেহেতু পরীক্ষা সম্পন্ন হয়েছে, তাই ওই কেন্দ্রের পদার্থবিজ্ঞান পরীক্ষাটি সংশ্লিষ্ট প্রশ্নের আলোকেই মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীদের ফলাফলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। যারা দায়িত্বে অবহেলা করেছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) এস এম হাবিবুল হাসান বলেন, ইকবাল হাইস্কুল কেন্দ্রে ভুল সেট কোডে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি জেলা প্রশাসন শিক্ষা বোর্ড গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব সেলিমা সুলতানা এবং ট্যাগ অফিসার, দিনাজপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলামকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি জানান, শিক্ষা বোর্ড তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করবে। একই সঙ্গে ভবিষ্যতে ধরনের ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সব কেন্দ্রকে আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা