ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আদালতে বিচারকের সামনেই বিচারপ্রার্থী নারীর বিষপান

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৯:১৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৯:১৪:৫১ অপরাহ্ন
আদালতে বিচারকের সামনেই বিচারপ্রার্থী নারীর বিষপান
ফেনীর আদালতে শুনানির সময় বিচারকের সামনেই ‘বিষপান’ করেছেন এক নারী বিচারপ্রার্থী। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১০ মে) দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের ফুলগাজী আমলি আদালতের এজলাসে বিচারকের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী নারীর বোন জানান, রবিবার সকালে স্বামীর বিরুদ্ধে কাবিন আদায় সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানি শেষে আদালত ওই নারীর স্বামীকে জামিন দেন। জামিনের আদেশ শোনার পরপরই আদালত প্রাঙ্গণে বিচারকের সামনে সঙ্গে আনা বিষপান করেন ওই নারী।

তিনি আরও জানান, ফেনীর রামপুর এলাকায় একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন তাহমিনা আক্তার মোহনা ও আকবর হোসেন দম্পতি। মোহনার স্বামীর বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ভুক্তভোগী ওই নারী ছটফট করতে থাকলে উপস্থিত আইনজীবী ও পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। 

এ বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রোকন উদ্দৌলা জানান, বিষক্রিয়ার লক্ষণ নিয়ে রোগীকে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে পাকস্থলী ওয়াশ করা হয়েছে। বর্তমানে তিনি পর্যবেক্ষণে আছেন।

আদালতের পেশকার জসিম উদ্দিন জানান, বিচারপ্রার্থী তাহমিনা আক্তার মোহনা প্রেম করে ২০২৫ সালে ফুলগাজীর চার সন্তানের বাবা আকবর হোসেনকে বিয়ে করেন। বিয়ের পর দাম্পত্য কলহ দেখা দিলে চলতি বছরের ২৯ জানুয়ারি স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি। রবিবার ছিল মামলার শুনানির তারিখ।

আদালতের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, শুনানির সময় বাদী ও বিবাদী উভয়ই আদালতে উপস্থিত ছিলেন। বিচার কার্যক্রম চলাকালে ক্ষোভ ও হতাশা থেকে হঠাৎ বিষপান করেন তাহমিনা আক্তার মোহনা। পরে আদালতে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
 

কমেন্ট বক্স