ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

সেনাবাহিনী আমার, দেশও আমার’— কারাগার থেকে ইমরান খান

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ১০:০৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ১০:০৮:০০ পূর্বাহ্ন
সেনাবাহিনী আমার, দেশও আমার’— কারাগার থেকে ইমরান খান
মারকা-ই-হক’ বিজয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে সমগ্র জাতিকে অভিনন্দন জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।  দলটি জানায়, সে সময় আদিয়ালা কারাগার থেকে তাদের প্রতিষ্ঠাতা ইমরান খানের বার্তা ছিল স্পষ্ট— ‘সেনাবাহিনী আমার, দেশও আমার’। পিটিআই দাবি করে, এক বছর আগে চার দিনের সংঘাতে ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ‘দৃঢ় ও নির্ণায়ক প্রতিক্রিয়া’ দেখিয়ে কৌশলগত শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল বলে দলটি দাবি করে।
দলের মিডিয়া সেক্রেটারিয়েট থেকে প্রকাশিত এক বিবৃতিতে দেশের সব প্রতিরক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) সাহসী সদস্যদের অভিনন্দন জানানো হয়।



বিবৃতিতে বলা হয়, ‘আমরা সেই নির্ভীক যোদ্ধাদের স্যালুট জানাই, যাদের অসাধারণ পেশাদারিত্বের ফলে শত্রুপক্ষের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত হয়। এর মাধ্যমে মোদির অহংকার ভেঙে যায় এবং দক্ষতার এমন এক ঐতিহাসিক নজির স্থাপিত হয়, যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।এতে আরও বলা হয়, ‘আমরা পাকিস্তান সেনাবাহিনী ও পিএএফের সেই শহীদদের প্রতিও শ্রদ্ধা জানাই, যারা মাতৃভূমি রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন।বিবৃতিতে পিটিআই দাবি করে, কারাবন্দি অবস্থাতেও দলের প্রতিষ্ঠাতার দূরদর্শী নেতৃত্ব জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।




এতে বলা হয়, ‘তিনিই সেই নেতা, যিনি আন্তর্জাতিক অঙ্গনে মোদির উগ্রবাদী মনোভাবকে তুলে ধরেছিলেন এবং তার শাসনামলে চীন থেকে অত্যাধুনিক জে-১০সি যুদ্ধবিমান সংগ্রহ নিশ্চিত করেছিলেন। আজ এই যুদ্ধবিমানগুলো আমাদের আকাশসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দক্ষিণ এশিয়ায় কৌশলগত স্থিতিশীলতার অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে।

কমেন্ট বক্স