ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ভালো আম চিনবেন কীভাবে

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ১০:৩৭:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ১০:৩৭:১৯ পূর্বাহ্ন
ভালো আম চিনবেন কীভাবে
আমের মৌসুম পুরোপুরি শুরু হতে এখনও কিছুটা সময় বাকি। এরই মধ্যে বাজারে দেখা যাচ্ছে আকর্ষণীয় হলুদ রঙের নানা আম।বাইরে থেকে এসব আম দেখতে নরম ও পাকা মনে হলেও কাটার পর অনেক সময় ভেতরে শক্ত, সাদাটে এবং স্বাদে টক পাওয়া যায়। ফলে প্রশ্ন উঠছে—এসব আম কি সত্যিই প্রাকৃতিকভাবে পাকা?বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রে দ্রুত পাকানোর জন্য আমে ক্যালসিয়াম কার্বাইডসহ বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয়। তাই বাজার থেকে আম কেনার আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।গাছপাকা ও রাসায়নিক দিয়ে পাকানো আম চিনবেন যেভাবে

রঙে পার্থক্য

প্রাকৃতিকভাবে পাকা আমে সাধারণত রঙের ভিন্নতা থাকে। পুরো আম একেবারে সমান হলুদ হয় না; কোথাও সবুজাভ বা লালচে আভা থাকতে পারে। গায়ে ছোটখাটো কালচে দাগও স্বাভাবিক। অন্যদিকে রাসায়নিক দিয়ে পাকানো আম অস্বাভাবিক উজ্জ্বল, অতিরিক্ত চকচকে এবং প্রায় পুরোপুরি হলুদ বা লালচে দেখায়।

ঘ্রাণে ভিন্নতা

গাছপাকা আমে থাকে মিষ্টি ও স্বাভাবিক সুগন্ধ। কিন্তু রাসায়নিক ব্যবহার করা আমে সেই ঘ্রাণ কম থাকে, বরং কখনও কটু বা ঝাঁজালো গন্ধ পাওয়া যায়।

পানিতে পরীক্ষা

একটি পাত্রে পানি নিয়ে আম ডুবিয়ে দিলে সাধারণত প্রাকৃতিকভাবে পাকা আম তলিয়ে যায়। তবে রাসায়নিক দিয়ে পাকানো কিছু আম পানিতে ভেসে থাকতে পারে। যদিও শুধু এই পরীক্ষার ওপর পুরোপুরি নির্ভর করা ঠিক নয়।

স্বাদ ও গঠন

রাসায়নিকযুক্ত আম অনেক সময় বাইরে থেকে পাকা দেখালেও ভেতরে শক্ত থাকে। স্বাদেও মিষ্টির বদলে টক বা বিস্বাদ ভাব থাকতে পারে। এমনকি খাওয়ার পর জিভ বা গলায় অস্বস্তিও অনুভূত হতে পারে।

যেসব রাসায়নিক ব্যবহার করা হয়

অসাধু ব্যবসায়ীরা দ্রুত আম পাকাতে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে থাকে। এই পদার্থ বাতাসের সংস্পর্শে এসে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে, যা দ্রুত ফল পাকাতে সাহায্য করে। তবে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এছাড়া আমের রঙ আরও আকর্ষণীয় করতে বিভিন্ন ধরনের স্প্রেও ব্যবহার করা হয়।


বিশেষজ্ঞদের পরামর্শ, আম কেনার সময় শুধু উজ্জ্বল রঙ দেখে আকৃষ্ট না হয়ে গন্ধ, গঠন ও স্বাভাবিকত্ব যাচাই করা উচিত।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম