ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

হাইকোর্টের পূর্ণাঙ্গ অনুলিপি গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশ করা যাবে না

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ১২:০০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ১২:০০:১৩ অপরাহ্ন
হাইকোর্টের পূর্ণাঙ্গ অনুলিপি গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশ করা যাবে না
গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের চর্চা বন্ধের রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করেন।
হাইকোর্ট ভবন। সোমবার (১১ মে) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।রায়ে বলা হয়েছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যাশিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থি। এ ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায় এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও লঙ্ঘন।

 
রায়ে উল্লেখ করা হয়, নিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত অনাগত শিশুর ডায়াগনস্টিক রিপোর্ট সংরক্ষণ ও তদারকির জন্য একটি কেন্দ্রীয় ডাটাবেজ থাকা প্রয়োজন।হাইকোর্ট স্বাস্থ্য অধিদফতরকে ৬ মাসের মধ্যে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ তৈরি ও নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দেন। একইসঙ্গে আদালত বলেন, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যাশিশুর বিরুদ্ধে বৈষম্য ও সম্ভাব্য নারী ভ্রূণ হত্যার ঝুঁকি তৈরি হয়, যা সংবিধানের ১৮, ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
 

রায়ে আদালত এ নির্দেশনাকে ‘continuous mandamus’ হিসেবে ঘোষণা করেন, যাতে ভবিষ্যতে নির্দেশনার বাস্তবায়ন আদালত তদারকি করতে পারেন।
 

 
সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান ২০২০ সালের ২৬ জানুয়ারি গর্ভের শিশুর পরিচয় প্রকাশ বন্ধে এ রিট আবেদন দায়ের করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ